Saturday, April 4, 2026

বিদ্যুৎ বিভ্রাটেও টানেলে থমকে থাকবে না কলকাতা মেট্রো, বসছে ‘পাওয়ার ব্যাঙ্ক’

Date:

Share post:

মাঝেমধ্যেই বিদ্যুৎ বিভ্রাটের জেরে মেট্রো পরিষেবায় বিঘ্ন ঘটে। ভোগান্তি পোহাতে হয় সাধারণ যাত্রীদের। তাই এবার নয়া পদক্ষেপ কলকাতা মেট্রোর। বিদ্যুৎ বিভ্রাটেও টানেলে আর থমকে থাকবে না মেট্রো। নির্দিষ্ট সময়ে গন্তব্যের পথে এগোতে থাকবে মেট্রো। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মে মাসেই  কলকাতার নর্থ-সাউথ মেট্রো রুটে বসে যাবে এই ‘পাওয়ার ব্যাঙ্ক’। সর্বাধিুনিক এই প্রযুক্তির পোশাকি নাম ‘ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (বিইএসএস), যা ইনভার্টার ও অ্যাডভান্স কেমিস্ট্রি সেল (এসিসি) ব্যাটারির মিশেলে তৈরি।

মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, ব্লু লাইনে সেন্ট্রাল সাবস্টেশনে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম চালু করা হবে। ইনভার্টার এবং অ্যাডভান্সড কেমিস্ট্রি সেল ব্যাটারিকে কাজে লাগিয়ে এই সিস্টেম চালু করা হবে। মেট্রো স্টেশনগুলিতে ২ মেগাওয়াট ক্ষমতার মোট ৭টি BESS ইনস্টল করার পরিকল্পনা রয়েছে। তার ফলে টানেলে থাকাকালীন বিদ্যুৎ বিভ্রাট হলেও কমপক্ষে ৩০ কিলোমিটার বেগে রেক নিয়ে পরবর্তী স্টেশনে পৌঁছতে পারবে মেট্রো। আর বিদ্যুৎ বিভ্রাটের ফলে সমস্যায় ভুগতে হবে না যাত্রীদের।

মার্চের মাঝামাঝি নাগাদ যন্ত্রটি কলকাতায় চলে আসবে বলে জানা গিয়েছে। দমদম থেকে মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশনের মধ্যবর্তী যেকোনও অংশে বসানো হবে বিইএসএস। মাত্র ১০৬ বর্গ মিটার জায়গায় সহজেই বসানো যাবে যন্ত্রটি, যার আয়ু হবে ১৪ বছর। এই প্রযুক্তি কলকাতা মেট্রোর ব্যায় সঙ্কোচে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

মেট্রো কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের শেষের দিকে এই বিশেষ পদ্ধতি মেট্রোকে যুক্ত করা হবে। যদি নির্ধারিত ডেডলাইন অনুযায়ী কাজ শেষ হয় তবে কলকাতা মেট্রোতেই প্রথম এই পরিষেবা যুক্ত হতে চলেছে। উল্লেখ্য, কম খরচে অতি দ্রুত গন্তব্যে পৌঁছনোর ক্ষেত্রে মেট্রোই প্রথম ভরসা আমজনতার। দক্ষিণ থেকে উত্তরের দিকে ক্রমশ বাড়ানো হচ্ছে মেট্রোর রুট। যাতে যাত্রীরা যে উপকৃত হয়েছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। সম্প্রতি ঘূর্ণিঝড় রেমালের পর জলযন্ত্রণায় ভোগান্তির শিকার হয়েছিলেন যাত্রীরা। তবে যাত্রী ভোগান্তি দূর করতে সবসময়ই মেট্রো কর্তৃপক্ষ কাজ করে চলেছে বলেই দাবি। BESS পদ্ধতি চালু হলে মেট্রোয় যাতায়াত যে আরও সহজ হবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...