Monday, April 6, 2026

কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের প্রাপ্য অর্থ আটকে রেখেছে কেন্দ্র! অভিযোগ চন্দ্রিমার

Date:

Share post:

কেবলমাত্র আবাস বা একশ দিনের কাজ নয়! অধিকাংশ কেন্দ্রীয় প্রকল্পেই রাজ্যের প্রাপ্য অর্থ দীর্ঘদিন ধরে বন্ধ করে রেখেছে কেন্দ্র। স্বাস্থ্য, শিক্ষা, নারী সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ রয়েছে বলে অভিযোগ অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর। যার অধিকাংশ রাজ্য সরকার নিজের কোষাগার থেকে অর্থ বরাদ্দ করে চালিয়ে যাচ্ছে।

বিধানসভায় বৃহস্পতিবার বিস্তারিত পরিসংখ্যান পেশ করে তিনি জানান, জাতীয় স্বাস্থ্য মিশন সহ স্বাস্থ্য খাতে কেন্দ্রীয় সরকার রাজ্যকে অর্থ দেয়নি। এক্ষেত্রে মোট বকেয়ার অঙ্ক চার হাজার কোটি টাকারও বেশি। বঞ্চনার তালিকায় শীর্ষে রয়েছে ১০০ দিনের কাজ এবং গ্রামীণ আবাস যোজনা। এই দুই প্রকল্পে রাজ্যের বকেয়া যথাক্রমে ৬৯১৯ কোটি এবং ৮ হাজার ১৪০ কোটি টাকা। শহরে দরিদ্রদের বাড়ি তৈরির প্রকল্পেও ১৪৬ কোটি টাকার বেশি বকেয়া মেটায়নি কেন্দ্র।বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার প্রকল্পে কেন্দ্রের কাছে রাজ্যের প্রাপ্য ২ হাজার ৫২৪ কোটি টাকার বেশি। জল স্বপ্ন নাম দিয়ে ওই প্রকল্প নিজেদের অর্থে চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। মহিলাদের সুরক্ষা নিয়ে কেন্দ্রীয় সরকার বিরাট বিরাট প্রতিশ্রুতি দিলেও কার্যক্ষেত্রে সেখানেও রাজ্যের প্রাপ্তি শূন্য। মহিলাদের জন্য বিশেষ আদালত তৈরি সহ একাধিক খাতে টাকা দেয়নি কেন্দ্রীয় সরকার।

এদিকে একশো দিনের টাকা না পাওয়ার জন্য রাজ্যে বহু ভুয়ো জব কার্ড থাকার অভিযোগ তোলে বিরোধীরা। তাদের সেই যুক্তি খন্ডন করে অর্থমন্ত্রী জানান, ভুয়া জব কার্ডের তালিকায় শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। সেখানে প্রায় ৯০ লক্ষ ভুয়ো জব কার্ড মিলেছে। অন্ধ্রপ্রদেশ মধ্যপ্রদেশের মত বিজেপি শাসিত রাজ্যের ৩৪ লক্ষ, ৩২ লক্ষ ভুয়ো জব কার্ডের সন্ধান মিলেছে। অথচ ওইসব রাজ্যে ১০০ দিনের কাজের টাকা বন্ধ করা হয়নি। বঞ্চিত হয়েছে শুধু বাংলা।

আরও পড়ুন- ২ পাতা-১ কুঁড়ির সঙ্গে একটি কাঁচা লঙ্কা! ‘অভিনব পেয়ালা’-য় চুমুক কণ্ঠশিল্পী থেকে রাজনীতিকদের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নতুন ফ্ল্যাট কিনলেন শ্রেয়া, দাম শুনে চোখ কপালে অনুরাগীদের

মায়ানগরী মুম্বইয়ের অভিজাত এলাকায় এবার কয়েক কোটি টাকার সম্পত্তি কিনে ফেললেন সুরসম্রাজ্ঞী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। সূত্রের খবর,...

বেনজির! ফুলের মালা পরিয়ে মেয়ের ডিভোর্স উদযাপন বাবার

বিয়ে উদযাপনের সঙ্গে এখন নতুন ট্রেন্ড ডিভোর্স উদযাপন (Divorce Celebration)! বিদেশে এইরকম ঘটনা আকছার ঘটে থাকলেও এদেশে নতুন।...

“মেয়েদের গায়ে হাত দিলে… ঝাঁটাই দাওয়াই”: ভোট নষ্ট রুখতে কী পরামর্শ মমতার

বিজেপি ভোটের দিন রাজ্যের গোলমাল বাঁধাতে পারে। সোমবার নদিয়ায় দলীয় প্রার্থীদের সভা থেকে সবাইকে সতর্ক করলেন সেই তৃণমূল...

রাজ্যসভায় শপথ : চার তৃণমূল সাংসদের যাত্রা শুরু

রাজ্যসভার অধিবেশনে এবার বিজেপি বিরোধী সুর চড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসের নতুন তিন যোদ্ধা। সোমবার থেকেই শপথ গ্রহণ করে...