Monday, April 6, 2026

বৃহস্পতির সকাল থেকেই বৃষ্টি ভেজা বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ দুর্যোগ দক্ষিণবঙ্গে 

Date:

Share post:

আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) পূর্বাভাস মিলিয়ে দিয়ে লক্ষ্মীবারের সকালে মেঘে ঢাকল কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। বেলা বাড়তেই শুরু হল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট। আজ দিনভর দক্ষিণ বঙ্গের জেলায় জেলায় শিলাবৃষ্টি এবং বজ্রপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। ৬ জেলায় দুর্যোগের কমলা সর্তকতা জারি করেছে হাওয়া অফিস (Orange Alert by Weather Department)।

পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের কারণে কলকাতা-সহ দক্ষিণের সর্বত্র ঝড়বৃষ্টি শুরু হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির (Rain) পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলায়। জারি হয়েছে কমলা সতর্কতা। ইতিমধ্যেই বৃষ্টির দাপটের সঙ্গে পাল্লা দিয়ে হাওয়ার গতিবেগ বাড়ায় ( প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার) হাইওয়েতে গাড়ি চালাতে সমস্যা বাড়ছে অফিস যাত্রীদের। হাওড়া- তারকেশ্বর শাখায় ট্রেন দেরিতে চলছে বলে খবর মিলেছে। দুর্যোগের মাঝেও মাধ্যমিক পরীক্ষার্থীতে যাতে সেন্টারে পৌঁছতে বা ফিরতে কোনও সমস্যা না হয় সকাল থেকেই সেদিকে সজাগ দৃষ্টি প্রশাসনের। রবিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...