Friday, April 3, 2026

‘বিতর্কিত’ বিজ্ঞপ্তি বাতিল করল কলকাতা পুরসভা, আধিকারিককে শোকজ

Date:

Share post:

বিতর্ক উঠতেই বাতিল করা হল কলকাতা পুরসভার (KMC) বিজ্ঞপ্তি। সংশ্লিষ্ট আধিকারিককে শোকজ করা হয়েছে। অভিযোগ, কারও অনুমতি না নিয়েই ছুটির বিজ্ঞপ্তি জারি করেন ওই আধিকারিক। বিজ্ঞপ্তিতে ছিল, ঈদে দু-দিন ছুটি দেওয়া হলেও বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করা হয়। কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে, এমন কোনও সিদ্ধান্তই হয়নি। মেয়র জানান, “সরকারি ছুটি আমাদের ছুটি। এরকম কোনও সিদ্ধান্তই হয়নি।”

মঙ্গলবার সন্ধেয় পুরসভার শিক্ষা বিভাগের এডুকেশন ম্যানেজারের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, “ঈদ উপলক্ষ্যে কলকাতা পুরসভা এলাকার অধীনে থাকা হিন্দি মিডিয়াম স্কুলগুলিতে ৩১ মার্চ এবং ১ এপ্রিল ছুটি থাকবে। তবে, ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোয় আলাদা করে কোনও ছুটি দেওয়া হবে না।“ ওই ছুটি ঈদের সঙ্গে বদল করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর পরেই এই বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক ছড়ায়।

বিতর্ক ছড়াতেই তৎপর হয় পুরসভা (KMC)। বাতিল করা হয় আগের নোটিশ (Notice)। শোকজ করা হয় সংশ্লিষ্ট আধিকারিককে। শিক্ষা বিভাগের মেয়র পারিষদ সন্দীপন সাহা জানান, “রাজ্য সরকারের ছুটির তালিকা মেনেই কলকাতা পুরসভার ছুটি তালিকা তৈরি হয়। শিক্ষা বিভাগের ম্যানেজার কারও অনুমতি না নিয়ে নিজের মতো বিশ্বকর্মা পুজোর ছুটিতে ঈদের সঙ্গে মিশিয়ে দিয়েছেন। এটা এক্তিয়ার বর্হিভূত। ওই বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে।”
আরও খবর: ভুয়ো জাতি সংশাপত্র! ‘চিকিৎসক পড়ুয়া’র বিরুদ্ধে পদক্ষেপ প্রশাসনের

মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানান, “এরকম কোনও ছুটির বিজ্ঞপ্তি হয় না। সরকারি ছুটি আমাদের ছুটি, সরকারি ক্যালেন্ডারে যা ছুটি, সেটাই আমাদের ছুটি। সুতরাং এখানে আলাদা করে কোনও নোটিফিকেশন বানানোর কোনও মানেই হয় না। কমিশনারের কেন অনুমতি নেননি, সেটাও জিজ্ঞাসা করতে বলেছি। আমি বাংলায় সব সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি। সেই কারণে আমরা সব ধর্ম উৎসবেই আমরা আনন্দ করি।”

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...