Wednesday, March 4, 2026

কোমরে শিকল পরিয়ে দেশে ফেরাচ্ছে, কেন্দ্রের লজ্জাও নেই! মোদিকে নিশানা মমতার

Date:

Share post:

আমেরিকা থেকে ভারতীয় ‘অভিবাসী’দের ফেরানো হচ্ছে কোমরে শিকল পরিয়ে। তারপরও কেন্দ্রের মোদি সরকারের কোনও লজ্জা নেই। ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) নিশানা করলেন করলেন তৃণমূলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

বৃহস্পতিবার নেতাজি ইনডোর তৃণমূল কংগ্রেসের সাধারণ সভার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যেভাবে ভারতীয়দের কোমরে শিকল পরিয়ে ভারতে ফেরানো হচ্ছে, সেটা দেশের জন্য অপমানজনক। অথচ কেন্দ্র সরকার কোনওরকম দায়িত্ব নিতে নারাজ। তৃণমূল নেত্রীর প্রশ্ন, এখন আমেরিকায় কী হচ্ছে? কোমরে শিকল পরিয়ে ফেরত পাঠাচ্ছে ভারতীয়দের। লজ্জা করে না, শিকল পরিয়ে ভারতীয়দের অপমান করা হচ্ছে। কেন্দ্রকে এক হাত নিয়ে তিনি জানান, আপনারা বলতে পারতেন না যে, আপনারা ছাড়ুন আমরা সসম্মানে ফিরিয়ে আনব। যেমনটা কলম্বিয়া করেছে। সম্মানের সঙ্গে আমেরিকায় থাকা ভারতীয় অভিবাসীদের নিয়ে আসতে পারতেন। সেই দায়িত্ব তো আপনারা নেননি। আজকে আমাদের দুর্ভাগ্য যে আমাদের ভাই-বোনেরা অপমানিত হচ্ছেন। কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আপনারা শুধু বলেন না অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী। আজকে অন্য দেশও অনুপ্রবেশকারী, অনুপ্রবেশকারী বলে আমাদের ভাইবোনেদের শিকল পরিয়ে দেশে পাঠাচ্ছে। আর আপনারা তাঁদের সঙ্গে বসে মিটিং করছেন, গালগপ্প করছেন। একবারও তাকিয়ে দেখছেন না।মুখ্যমন্ত্রীর কথায়, যদি আমাদের দেশের লোক বিদেশের মাটিতে বিপদে পড়ে, তাহলে আপনারা কেন বলবেন না যে, তোমরা শিকল বেঁধে পাঠিও না। কেন ভারত সরকার প্লেন পাঠিয়ে বলল না, আমার লোকেদের আমরা ফিরিয়ে নিয়ে যাব। তাঁর প্রশ্ন, প্রধানমন্ত্রী কি নিজের দায়িত্ব পালন করেছেন?

উল্লেখ্য, তিনশোর বেশি ভারতীয় অভিবাসীকে আমেরিকা থেকে দেশে ফেরানো হয়েছে হাতে শিকল, কোমরে দড়ি পরানো অবস্থায়। ট্রাম্পের নীতির বিরোধিতা না করেই তৃণমূল নেত্রী বলেন, ভারতীয়দের সসম্মানে দেশে ফেরানোর দায়িত্ব নেওয়া উচিত ছিল ভারত সরকারের।

spot_img

Related articles

লোকালয়ে ঢুকে দাঁতালের তাণ্ডব: বাঁকুড়ায় মৃত ১, আহত ৩

ভোরের আলো ফোটার আগেই আতঙ্কে কেঁপে উঠল গ্রাম। বুধবার (Wednesday) সকালে বাঁকুড়া (Bankura) জেলার জয়পুর (Joypur) ব্লক (Block)-এর...

পরিস্থিতি উদ্বেগজনক, মধ্যপ্রাচ্যের ভারতীয়দের জন্য হেল্পলাইন নম্বর চালু নয়াদিল্লির

ইরানের সঙ্গে ইজরায়েল ও মার্কিন সেনার সংঘর্ষ ক্রমাগত ভয়ংকর রূপ নিচ্ছে। মুহুর্মুহু বোমাবর্ষণ আর মিসাইল আক্রমণে বাড়ছে প্রাণহানির...

আইপিএলের আগে ফের বিতর্ক, আইন ভেঙে জরিমানা ধোনির

আইপিএলের আগে বিতর্ক যেন পিছু ছাড়ছে না মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni)। কয়েকদিন  আগে ঝাড়খণ্ড সরকারের পক্ষ থেকে...

হোলির দিনে বড় চমক গোয়েঙ্কার, বিনামূল্যেই ম্যাচ দেখতে পারবেন মোহনবাগান সমর্থকরা

হোলির দিনেই মোহনবাগান(Mohun bagan) সমর্থকদের জন্য বিরাট সুখবর। ওডিশা ম্যাচে বিশেষ উপহার দিলেন মোহনবাগান সুপার জায়ান্ট কর্ণধার সঞ্জীব...