Saturday, April 4, 2026

অভয়ার বাবা-মার সঙ্গে দেখা করলেন না রাষ্ট্রপতি, সাড়া দিলেন না মোদিও

Date:

Share post:

সিবিআই (CBI)তদন্তে ক্ষোভ প্রকাশ করে দিল্লিতে কেন্দ্রীয় এজেন্সির ডিরেক্টরের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আরজি কর হাসপাতালের (RG Kar Medical College & Hospital) নিহত চিকিৎসকের মা- বাবা। কিন্তু CBI-এর আশ্বাসে খুশি নন তাঁরা। এবার রাষ্ট্রপতির সঙ্গেও দেখা হল না। সাড়া মিলল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)থেকেও। ক্ষোভ উগড়ে দিল মৃতার পরিবার।

মেয়ের সুবিচারের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করতে চেয়ে অভয়ার পরিবার লিখিত আবেদন জানিয়েছিল। কিন্তু সাড়া মেলেনি। এবার রাষ্ট্রপতির অফিস থেকেও জানানো হল সময়ের অভাবে দ্রৌপদী মুর্মু অভয়ার পরিবারের সঙ্গে দেখা করতে পারবেন না। জবাবি ইমেইল পেয়ে মৃতার বাবা জানান, “আমি ভারতের একজন নাগরিক, কিন্তু রাষ্ট্রপতি সেটা মনে করেননি। তাই দেখা করতে চাননি। এতেই খারাপ লেগেছে।” এর আগে সিবিআই দফতর থেকে বেরিয়ে অভয়ার পরিবার জানিয়েছে, আর কয়েকদিন তাঁরা কেন্দ্রীয় এজেন্সির তদন্তের গতিবিধি দেখবেন। যদি সদর্থক কিছু না হয় তাহলে তাঁরা ধর্নায় বসার ভাবনা চিন্তাও করছেন।

Related articles

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...