Wednesday, April 8, 2026

বিরাটের ৩০০ তম ম্যাচে মাঠে অনুষ্কা, কোহলির আউট দেখে মাথায় হাত বিরাট-পত্নীর

Date:

Share post:

আজ চ্যাম্পিয়ন্স ট্রফির নিয়মরক্ষার ম্যাচে নেমেছে ভারত-নিউজিল্যান্ড। এই ম্যাচে অনন্য নজিরের সামনে দাঁড়িয়ে ছিলেন বিরাট কোহলি। রবিবার নিউজল্যান্ডের বিরুদ্ধে ৩০০ তম একদিনের ম্যাচ খেলতে নেমেছেন তিনি। যেই ম্যাচ দেখতে দুবাই এসেছিলেন বিরাট-পত্নী অনুষ্কা শর্মা। তবে ম্যাচ দেখতে এসে হতাশ অনুষ্কা শর্মা। নিজের বিশেষ ম্যাচে মাত্র ১১ রানে আউট হন কোহলি। যা দেখে মাথায় হাত অনুষ্কা শর্মার। যেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩০০তম আন্তর্জাতিক একদিনের ম্যাচ খেলতে নামেন বিরাট। স্বামীর নজির গড়ার ম্যাচে সাক্ষী থাকতে দুবাইয়ে পৌঁছে যান স্ত্রী অনুষ্কা শর্মাও। কেবল ৩০০ একদিনের ম্যাচে খেলাই নয়, বেশ কয়েকটি রেকর্ডও ভাঙার সুযোগ ছিল কোহলির সামনে। কিন্তু তা হল না।

রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরুটা ভাল হয়নি ভারতের। শুভমন গিল এবং রোহিত শর্মা আউট হওয়ার পর ধুঁকতে থাকা ভারতের ইনিংস বাঁচানোর দায়িত্ব ছিল কোহলির কাঁধে। কিন্তু গ্লেন ফিলিপস সেই স্বপ্ন ভেঙে দেন । দুবাই স্টেডিয়ামে সপ্তম ওভারটি করছিলেন ম্যাট হেনরি। চতুর্থ বলটি অফ স্টাম্পের বাইরে ছিল। কোহলি সপাটে ব্যাট চালান। গ্লেন ফিলিপস পয়েন্টে ফিল্ডিং করছিলেন তিনি। তাঁর ডান দিকে বল ছিল। বল লক্ষ্য করে হাত বাড়িয়ে লাফ মারেন গ্লেন ফিলিপস । বল তালুবন্দি করার সময় তাঁর পা মাটি ছেড়ে উঠছে। প্রায় হাওয়ায় ভাসিয়ে দিলেন শরীর। বলটি ধরলেন তার থেকে একটু পিছনে। আর এই দেখে অবাক হয়ে যান অনুষ্কা। তিনি বলে ওঠেন, “হায় ভগবান!”

চ্যাম্পিয়ন্স ট্রফির নিয়মরক্ষার ম্যাচে আজ মুখোমুখি হয়েছে ভারত-নিউজিল্যান্ড। সেই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান ভারতের। ব্যাট হাতে দাপট শ্রেয়স আইয়রের। ৭৯ রান করেন তিনি। ৪২ রান অক্ষর প্যাটেলের। তবে এদিন রান পেলেন না রোহিত শর্মা, শুভমন গিল , বিরাট কোহলিরা। কিউইদের হয়ে ৫ উইকেট ম্যাট হেনরির।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফি, কিউইদের বিরুদ্ধে ব্যাট হাতে দাপট শ্রেয়সের, প্রথমে ব্যাট করে ভারতের ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...