Saturday, June 27, 2026

যাদবপুরের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিলেন স্বপ্নদীপের বাবা!

Date:

Share post:

যাদবপুরে গতকাল ঘটে যাওয়া ঘটনার তীব্র নিন্দা করলেন এক বছর আগে মৃত ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর বাবা। সোশ্যাল মিডিয়ায় তিনি তার ক্ষোভ উগড়ে দেন। ২০২৩ সালে প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডু বিশ্ববিদ্যালয়ের প্রধান হোস্টেলের দ্বিতীয় তলা থেকে পড়ে যান এবং তার মৃত্যু হয়।স্বপ্নদীপের বাবা বললেন, শিক্ষা জগতে যাদবপুর বিশ্ববিদ্যালয় একটা কলঙ্ক। তার স্পষ্ট কথা, যাদবপুরে যে ঘটনা ঘটেছে, কোন ভরসায় মানুষ তার সন্তানকে ওখানে পড়তে পাঠাবে। তিনি প্রশ্ন তোলেন, ওটা পড়াশোনা করার জায়গা না উশৃঙ্খলতা করার জায়গা।

শনিবার রাজ্যের শিক্ষামন্ত্রীর(education minister) সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, অন্যান্য পড়ুয়াদের সঙ্গে যা করা হয়েছে, আজকে তাদের জীবন বিপন্ন। তিনি বলেন, যাদবপুরের এই উশৃঙ্খলতার জন্যই আমাকে আমার সন্তানকে হারাতে হয়েছে। আজকে আমাদের প্রত্যেকটা দিনরাত হাহাকার করে কাটাতে হচ্ছে।যাদবপুর কী আমার সন্তানকে ফেরাতে পারবে। এই উশৃঙ্খলতা একমাত্র যাদবপুরেই(jadavpur) দেখা যায়। আমার সন্তানের মত যদি আরও একজন মারা যায়, তার দায় কে নেবে। যাদবপুর বিশ্ববিদ্যালয় ধিক্কার জানাই।

 

Related articles

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...