Thursday, June 18, 2026

সরকারি গাড়ির চুক্তিভিত্তিক চালকদের বেতন বৃদ্ধি, একনজরে নয়া তালিকা

Date:

Share post:

সরকারি গাড়ির চুক্তিভিত্তিক চালকদের বেতন বৃদ্ধির নোটিশ দিল নবান্ন (Nabanna)। প্রাথমিক পর্যায়ে আড়াই হাজার টাকা বেতন বাড়ানো হয়েছে। অভিজ্ঞতার ভিত্তিতে এই বৃদ্ধির পরিমাণ বাড়বে। সোমবার, তালিকা প্রকাশ করে জানাল নবান্ন (Nabanna)। এবছর ১ জানুয়ারি থেকেই এই বর্ধিত বেতন চালু হবে।

নবান্ন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান- পুরনিগম, পর্ষদের মতো সঙ্গে যুক্ত গাড়ির (Car) চুক্তিভিত্তিক চালকদের মাসিক বেতন বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হয়েছে। বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের অর্থ দফতর।

তালিকা অনুযায়ী,

  • চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে সরকারি গাড়ির চালকেরা শুরুতেই সাড়ে ১৩ হাজার টাকা পেতেন। তা বাড়িয়ে ১৬ হাজার টাকা করা হল। প্রথম পাঁচ বছর বেতন বাড়বে না।
  • পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন চুক্তিভিক্তিক সরকারি গাড়ির চালকেরা মাসে ২০ হাজার টাকা করে পাবেন।
  • কমপক্ষে ১০ বছর অভিজ্ঞতা হলে তাঁরা মাসে ২৫ হাজার টাকা পাবেন।
  • ১৫ বছরের অভিজ্ঞতা থাকলে মাসে ৩১ হাজার টাকা পাবেন।
  • সরকারি গাড়ির চালক হিসেবে ২০ বছর বা তার বেশি অভিজ্ঞতা থাকলে মাসে ৩৮ হাজার টাকা করে দেওয়া হবে।
  • ৬০ বছর বয়স পর্যন্ত এই পরিবর্তিত বেতন পরিকাঠামো প্রযোজ্য হবে।

এর পাশাপাশি, যে সমস্ত চালক বিভিন্ন সংস্থার মাধ্যমে সরকারি দফতরে নিযুক্ত, তাঁরাও মাসে ১৬ হাজার টাকা করে বেতন পাবেন।
আরও খবরউচ্চমাধ্যমিকের প্রথম দিন শেষ হল নির্বিঘ্নেই

তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারী ফেডারেশনের তরফে বেতন বৃদ্ধি নিয়ে প্রতাপ নায়েক বলেন, “রাজ‍্য সরকার চুক্তিভিত্তিক সরকারি গাড়ির চালকদের বেতন বৃদ্ধির সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন করছি। বেতন বৃদ্ধির জন্য সরকারকে ধন্যবাদ।’’

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...