Thursday, June 18, 2026

উচ্চমাধ্যমিকের প্রথম দিন শেষ হল নির্বিঘ্নেই

Date:

Share post:

সোমবার ছিল এবারের উচ্চমাধ্যমিকের প্রথম ভাষার পরীক্ষা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে পরীক্ষা নিয়ে কোনও জায়গা থেকে কোনওরকম অভিযোগ জমা পড়েনি।
এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৫ লক্ষ ৯ হাজার। তার মধ্যে ছাত্র ৪৫ হাজার ৫৭১। এবারে ছাত্রের সংখ্যা ছাত্রীর সংখ্যার থেকে বেশি। ২০৮৯টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে ৭৯৮ পরীক্ষা কেন্দ্রকে। এই কেন্দ্রগুলিতে পুরোপুরি সিসিটিভি নজরদারিতে পরীক্ষা হচ্ছে।
অন্যদিকে ২০১৪ সাল থেকে একাদশ শ্রেণির পরীক্ষায় একগুচ্ছ পরিবর্তনের কথা ভাবছে সংসদ। একাদশ শ্রেণির খাতা বাইরের স্কুলের শিক্ষককে দিয়ে দেখানোর পাশাপাশি পরীক্ষার আসন অন্য স্কুলে ফেলা, হয়েছে। এদিকে এবছর থেকেই মার্কশিটে মোট নম্বর ফিরছে।

পরীক্ষার প্রথম দিনের সকালে নতুন উপদ্রব ছিল এসএফআই-এর ডাকা কলেজ বিশ্ববিদ্যালয়ের ধর্মঘট। পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে কড়া মনোভাব নেওয়া হয়েছিল। কোথাও কোনও পরীক্ষার্থী ধর্মঘটের কারণে বাধার মুখে পড়লে কড়া ব্যবস্থা নিয়েছে প্রশাসন। পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে আসা এবং পরীক্ষা দিয়ে ফিরে যাওয়ার মধ্যে কোন সমস্যার মুখে পড়লতে হয়নি।

প্রথম দিন বাংলা পরীক্ষার প্রশ্নপত্র এসেছিল ভাল।পরীক্ষার পর পরীক্ষার্থীদের হাসিমুখে কথা বলতে দেখা যায় হলের বাইরে অপেক্ষমাণ অভিভাবক সহ বন্ধুদের সঙ্গে। পরীক্ষার্থী মধুমিতা রায় তার পিতা আশিস রায়ের পাশে দাঁড়িয়ে হাসিমুখে সেই কথা শোনাল। অন্যদিকে রেহেনুমা, রজেদা ,জয়া, পিঙ্কি খাতুনের মতো পরীক্ষার্থীরাও হাসিমুখে ভাল পরীক্ষার কথা জানিয়েছে। প্রশ্ন নিয়ে কারো কোনও অভিযোগ শোনা যায়নি।পুলিশ, সিভিক সহ প্রশাসনিক নজরদারি ছিল চোখে পড়ার মতো।

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...