Thursday, June 18, 2026

না জানিয়েই স্যোশাল মিডিয়া থেকে মোছা হচ্ছে পোস্ট! কেন্দ্রের অবস্থান জানতে সুপ্রিম নোটিশ

Date:

Share post:

না জানিয়েই স্যোশাল মিডিয়া থেকে মোছা হচ্ছে পোস্ট। বন্ধ করা হচ্ছে স্যোশাল মিডিয়া অ্যাকাউন্ট। এই অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের (Central Government) বক্তব্য জানতে নোটিশ দিল শীর্ষ আদালত। অভিযোগ, ব্যবহারকারীকে না জানিয়েই জনপ্রিয় স্যোশাল মিডিয়া (Social Media) প্ল্যাটফর্মগুলি পোস্ট মুছে দেয়। আর সেটা করা হয় কেন্দ্রের নির্দেশ মেনে। কারণ, কেন্দ্রীয় সরকারের দেওয়া নির্দেশের ফাঁক গলেই এই কীর্তি করে এক্স বা ফেসবুকের মতো সংস্থাগুলি। এই অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রকে তাদের অবস্থান জানাতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।

আইন অনুযায়ী, কোনও পোস্টের বিরুদ্ধে পদক্ষেপ করতে হলে আগে ব্যবহারকারী বা সমাজমাধ্যম সংস্থাকে নোটিশ দিতে হবে। এই ‘বা’ শব্দের আড়ালে কেন্দ্র ব্যবহারকারীদের নোটিশ দেয় না। শুধু মাত্র সংশ্লিষ্ট সংস্থাকে নোটিশ দিয়েই যখন তখন পোস্ট মোছা হয়। বন্ধ করা হয় অ্যাকাউন্ট। এই বিষয়ে সুপ্রিমো কোর্টের দৃষ্টি আকর্ষণ করে সফ্‌টওয়্যার ফ্রিডম ল সেন্টার।

সুপ্রিম কোর্টে বিচারপতি বিআর গভৈ এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ্-এর বেঞ্চে মামলাটি ওঠে। মামলাকারীর হয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) সওয়াল করেন ইন্দিরা জয়সিং। তাঁর অভিযোগ, কাউকে না জানিয়ে তাঁর পোস্ট মুছে দেওয়া বিচারপ্রক্রিয়ার নিয়মভঙ্গ। ইন্দিরার কথা অনুযায়ী, কোনও ব্যবহারকারীর পোস্ট মুছতে হলে বা অ্যাকাউন্ট বন্ধ করতে হলে আগে তাঁকে বা ওই সমাজমাধ্যম সংস্থাকে নোটিশ দিতে হবে। এই ‘অথবা’ শব্দের আড়ালে  কোনও ক্ষেত্রেই ব্যবহারকারীকে নোটিশ না দিয়ে শুধু সংশ্লিষ্ট সংস্থাকে নোটিশ দেওযা হয়। সেই সংস্থা কেন্দ্রের নির্দেশ মেনে পোস্ট মুছে দেওয়া হয়। তবে, বিতর্কিত পোস্ট মুছে ফেলা নিয়ে কোনও আপত্তি জানাননি আইনজীবী।
আরও খবর:

আদালত জানায়, স্যোশাল মিডিয়ায় কোনও পোস্ট নিয়ে কেন্দ্রের আপত্তি থাকলে সেই পোস্টদাতাকে শনাক্ত করা গেলে, নোটিশ দিয়ে বিষয়টি জানানো দরকার। তার পর ওই পোস্ট বা অ্যাকাউন্টের বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত। দুই বিচারপতিই প্রাথমিক ভাবে এ বিষয়ে একমত হয়েছেন। এই বিষয়ে কেন্দ্রের মন্তব্য জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...