Thursday, June 18, 2026

প্রেমিককে টাকার জন্য চাপ! হরিয়ানার কংগ্রেস নেত্রী খুনে প্রথম গ্রেফতার

Date:

Share post:

খুন করে স্যুটকেসের ভিতর ভরে ফেলে রাখা হয় হরিয়ানার (Haryana) কংগ্রেস নেত্রী হিমানী নারওয়ালের (Himani Narwal) দেহ। জাতীয় সড়কের ধারে সেই স্যুটকেস উদ্ধারের পরে একের পর এক এলাকার সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করে হরিয়ানা পুলিশ। দুদিন পরে অবশেষে হিমানীর প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। দুজনের মধ্যে আর্থিক সমস্যা থেকেই খুন বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।

সম্প্রতি নিজের পৈত্রিক বাড়ি রোহতকের (Rohtak) বিজয়নগরে একাই থাকছিলেন হিমানী। সেখানেই তাকে খুন করা হয় বলে অনুমান পুলিশের। হিমানীর স্যুটকেসেই দেহ ভরা হয়। রোহতকের সাম্পলার যে বাসস্ট্যান্ডের কাছে দেহ উদ্ধার হয়, সেখান থেকে বিজয়নগর পর্যন্ত সব সিসিটিভি-র (CCTV) ফুটেজ খতিয়ে দেখে পুলিশ।

সোমবার ভোরে প্রেমিক যুবককে গ্রেফতার করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে, হিমানী (Himani Narwal) যুবকের থেকে অনেক টাকা নিয়েছিলেন। আরও টাকার দাবি করেছিলেন। সেই রাগে খুনের ছক কষে যুবক। তবে সে একাই এই খুনের সঙ্গে জড়িত কি না, তদন্তে পুলিশ। তার গ্রেফতারির পরে পরিবারের পক্ষ থেকে ফাঁসির সাজার দাবি জানানো হয়েছে।

যদিও শুধুমাত্র অর্থের জন্য হিমানীকে খুনের তত্ত্ব বিশ্বাস করছে না পুলিশ। ওই যুবকের রাজনৈতিক পরিচয় ও অভিসন্ধি খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...