Friday, January 16, 2026

উচ্চমাধ্যমিকের শুরুতে উৎকণ্ঠায় অভিভাবকরা, মেদিনীপুরে ‘বাধা’ SFI-এর

Date:

Share post:

স্কুল জীবনের শেষ পরীক্ষায় সন্তানরা। আর সেই দিনই ধর্মঘটের (students strike) ডাক যাদবপুরে (Jadavpur University) গুণ্ডাগিরি চালানো বাম ছাত্র সংগঠনের। ফলে পরীক্ষাকেন্দ্রের বাইরে উৎকণ্ঠায় অপেক্ষা অভিভাবকদের। যাদবপুরে যে গুণ্ডাগিরি রাজ্যের মন্ত্রীর উপর চলেছে, তাতে পরীক্ষা শুরুর প্রথমদিন আতঙ্কে অভিভাবকরা। যার প্রমাণ মিলল সোমবার সকালে মেদিনীপুর কলেজে (Medinipur College)। সেখানে সাধারণ ছাত্র-ছাত্রীদের কলেজে ঢুকতে বাধা দেওয়া ঘিরে সকাল সকাল হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়।

উচ্চমাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে শুরু করতে তৎপরতা ছিল রাজ্য পুলিশের। রাজ্যের কোথাও সকাল ১০টায় পরীক্ষা শুরুতে সমস্যায় পড়তে হয়নি পরীক্ষার্থীদের। যদিও পুলিশের তরফে সমস্যায় পড়লেই ফোন করে পুলিশের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছিল। পরীক্ষা সোমবার সকাল ১০টায় সুষ্ঠুভাবে শুরু হলেও চরম উৎকণ্ঠা অভিভাবক ও পরীক্ষার্থীদের মধ্যে দেখা যায়।

কলকাতার একাধিক পরীক্ষাকেন্দ্রের বাইরে অভিভাবকরা জানান, এমনিতেই উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে আলাদা দুশ্চিন্তা থাকে পরীক্ষার্থী ও অভিভাবকদের। সেখানে ছাত্র সংগঠনই এরকম দিনে কেন ধর্মঘটের (students strike) মতো সিদ্ধান্ত নিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। ছাত্রদের স্বার্থবিরোধী ধর্মঘটের বিরোধিতা অভিভাবকদের মুখে।

অন্যদিকে শুধুমাত্র কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দেওয়া এসএফআই (SFI) সোমবার সকাল থেকেই গায়ের জোর দেখাতে থাকে। মেদিনীপুর কলেজে (Medinipur College) ১ নম্বর ও সাইকেল স্ট্যান্ডের গেট আটকে পড়ুয়াদের ঢুকতে বাধা দেয় তারা। ক্লাস করতে ইচ্ছুক পড়ুয়াদের সমর্থনে টিএমসিপি নেতৃত্ব কলেজের গেটে এলে তাদের সঙ্গে হাতাহাতি শুরু করে এসএফআই সমর্থকরা। জোর করে ক্লাস করতে বাধা দেওয়ায় টিএমসিপি কর্মীদের গায়ে হাত তুললে পুলিশ এগিয়ে আসে। তবে ক্যাম্পাসে ঢোকার অনুমতি না থাকায় বাইরে থেকেই তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

spot_img

Related articles

রাজ্যের সিলিকন ভ্যালিতে জমি গ্রহণ ৪১ সংস্থার: ASSOCHAM-এ দাবি সচিব শুভাঞ্জনের

শিল্পের উপযুক্ত পরিকাঠামো তৈরি করে বাংলাকে শিল্পদ্যোগীদের গন্তব্যে পরিণত করার দিকে প্রতিদিন নতুন নতুন ধাপ ফেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

মোদির সফরের আগেই মালদহে SIR-মৃত্যু: শুনানি আতঙ্কে মৃত আরও ২

চলতি এসআইআর প্রক্রিয়া রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের থেকে অনেক বেশি আদিবাসী বা মতুয়া রাজবংশী সম্প্রদায়ের মানুষকে অনিশ্চয়তার মুখে ঠেলে...

বেলডাঙায় আক্রান্ত সাংবাদিক সোমা: স্থানীয় তৃণমূল নেতৃত্বকে পাশে থাকার নির্দেশ অভিষেকের, নিন্দা-বিবৃতি প্রেস ক্লাবের

বেলডাঙায় (Beldanga) খবর সংগ্রহ করতে গিয়ে হামলা শিকার জি২৪ ঘণ্টা-র (Zee 24 Ghanta) সাংবাদিক সোমা মাইতি (Soma Maity)।...

স্মৃতিমেদুর ব্রাত্য-সুবোধ: বাংলা আকাদেমিতে প্রকাশিত নাট্যকার ও কবির তিন বই

সম্প্রতি নন্দন প্রাঙ্গনে শেষ হয়েছে লিটল ম্যাগাজিন মেলা। সামনেই অপেক্ষা করছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। প্রযুক্তির উদ্ভাবন যে আজও...