Wednesday, June 17, 2026

শেষরক্ষা হল না, বিয়ের দিনই মৃ.ত্যু চুঁচুড়ার গু.লিবিদ্ধ পুলিশকর্মীর

Date:

Share post:

প্রাণরক্ষা হল না আর। বিয়ের দিনই মৃত্যু হল গুলিতে জখম পুলিশকর্মী হিমাংশু মাঝির। সোমবার ভোর পাঁচটায় কলকাতার সিএমআরআই হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে কর্তব্যরত অবস্থায় হিমাংশু নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

প্রাথমিকভাবে মনে করা হয়েছে, হিমাংশু নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন। কিন্তু বিয়ের তিনদিন আগে কেন তিনি একাজ করতে গেলেন? হিমাংশু বাঁকুড়ার হীরবাঁধের বাসিন্দা ছিলেন। চন্দননগর পুলিশ লাইনের র‍্যাফে পোস্টিং ছিল তাঁর। চন্দননগর পুলিশ লাইনের বারাকে থাকতেন।

গত সপ্তাহে বৃহস্পতিবার রাতে ইমামবাড়া হাসপাতালে পুলিশ লকআপে কর্তব্যরত ছিলেন তিনি। সেসময় তিনি নিজেই গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। সেই শব্দ শুনে ওই জায়গায় ছুটে গিয়েছিলেন কর্মরত অন্য পুলিশকর্মী ও হাসপাতালের সকলেই। রক্তাক্ত অবস্থায় হিমাংশুকে পড়ে থাকতে দেখে তাঁকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার সিএমআরআই হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। কিন্তু তাঁকে বাঁচানো গেল না। এদিনই মৃত্যু হল তাঁর।

আরও পড়ুন-যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির গড়াল হাই কোর্টে! মঙ্গলে হতে পারে জনস্বার্থ মামলার শুনানি 

Related articles

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...