Thursday, June 18, 2026

স্করপিওর তলায় পড়েও ইন্টারভিউ দিচ্ছেন ইন্দ্রানুজ! ‘ফেক’ ছবির পর্দাফাঁস

Date:

Share post:

নিজেদের গুন্ডামির মত অপরাধ ঢাকতে গিয়ে একের পর এক মিথ্যেকে খাঁড়া করতে হচ্ছে বাম ছাত্রদের। আর একের পর এক তাদের সেই মিথ্যের ফানুস ফুটো হয়ে যাচ্ছে। রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে কলঙ্কিত করতে গাড়ি চাপা দেওয়ার যে তত্ত্ব সামনে এনেছে বামেরা, তার জন্য বাজারে ছড়িয়ে দেওয়া হয়েছে যে ছবি তা যে ফটোশপ করা, স্পষ্ট করে দিল তৃণমূল। বামদের প্রচার করা ছবিতে সাদা স্করপিওর (Scorpio) নিচে বামনেতা ইন্দ্রানুজ রায়। সেই ছবি ছড়িয়েই দাবি করা হয়েছে ছাত্রকে গাড়িতে পিষে দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। আদতে সেই গাড়ির (Scorpio) সামনে যে বোর্ড তা টপকে কী করে গাড়ির নিচে তিনি গেলেন তা নিয়েই উঠেছে প্রশ্ন। সেখানেই ধরা পড়ে গিয়েছে ফটোশপের (photoshop) কারসাজি।

গাড়ির চাকায় নাকি থেঁৎলে গিয়েছিল ইন্দ্রানুজের চোখ। স্করপিওর মত ভারী গাড়ির চাকার তলায় পড়লে যেভাবে পিষ্ট হওয়ার কথা, আদতে ইন্দ্রানুজকে তেমন দেখা যায়নি। এমনকি হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক ঘন্টা পরেও সে ইন্টারভিউও দিয়েছে। সেখানেই আরেকবার তৃণমূলের মিডিয়া সেলের সভাপতি দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya) ফাঁস করেছেন এসএফআই ও অতিবামের মিথ্যাচারিতা।

আগেই তৃণমূলের তরফ থেকে ছবি প্রকাশ করে তুলে ধরা হয়েছিল শিক্ষামন্ত্রীর (Education Minister) গাড়ির ধাক্কায় নয়, পড়ে গিয়ে স্কুটিতে চোট লাগে ইন্দ্রানুজ রায়ের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) যে পড়ুয়ার রক্ত দেখিয়ে বামেরা উত্তরপ্রদেশের উদাহরণ পর্যন্ত টেনে এনেছে ন্যক্কারজনকভাবে। অথচ ঘটনাস্থলের ভিডিও-তে দেখা গিয়েছে,  নীল ডোরাকাটা জামা পরে শিক্ষামন্ত্রীর গাড়ি আটকানোর চেষ্টা করছে ইন্দ্রানুজ। ভিডিওর ২৮ সেকেন্ডের মাথায় দেখা যাচ্ছে ইন্দ্রানুজ অন্য একজনের সঙ্গে গাড়ি যেতে বাধা দিচ্ছে। এরপর তাকে গাড়ির বাঁদিকে দেখা যায়। ৩৩ সেকেন্ডের মাথায় দেখা যাচ্ছে ইন্দ্রানুজ শিক্ষামন্ত্রীর পিছনে। ফলে তার ব্রাত্যর গাড়িতে ধাক্কা খাওয়ার কোনও প্রশ্নই নেই। এর এক সেকেন্ড পরে দেখা যায় গাড়িটি আরও দূরে চলে গিয়েছে। ৩৬ সেকেন্ডের মাথায় দেখা যায় স্কুটিতে ধাক্কা লেগে মাথায় চোট পেয়ে কাতরাচ্ছে ইন্দ্রানুজ। ৪২ সেকেন্ডের মাথায় দেখা যায় সে মাটিতে গড়াগড়ি খাচ্ছে।

এহেন মিথ্যেবাদী ইন্দ্রানুজকে দেখতে হাসপাতালেও যান সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammed Selim)। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কটাক্ষ, সিপিএমের হাল দেখুন। যে ছেলেটা বুদ্ধদেব ভট্টাচার্য মারা যাওয়ার পরের মুহূর্তেও তাঁকে চরম আক্রমণ করে পোস্ট দিয়েছে, যাদবপুর কান্ডে রাজনীতি করতে তারই দ্বারস্থ মহম্মদ সেলিম।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

কালীঘাটে মমতার বাড়ির পুলিশি নিরাপত্তা প্রত্যাহার! তৃণমূলনেত্রীর সুরক্ষা নিয়ে অভিযোগ ডেরেকের

হরিশ চ্যাটার্জি স্ট্রিটের চেনা ছবিটা বদলে গিয়েছিল আগেই। গলি থেকে সরে গিয়েছিল পুলিশের ব্যারিকেড ও গার্ডরেল। তবে প্রাক্তন...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...