Saturday, April 4, 2026

ঝাড়গ্রামে পারিবারিক বিবাদের জের, বউদিকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন যুবকের

Date:

Share post:

পারিবারিক বিবাদের জের কোথায় পৌঁছাতে পারে, এই ঘটনা তার জ্বলন্ত উদাহরণ। নিজের বউদিকে খুন করল যুবক।এই ঘটনায় আরও তিনজনকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল  ঝাড়গ্রাম(JHARGRAM)। রাধারানি পাত্রকে (৫৫)(RADHARANI PATRA) খুনের ঘটনায় অভিযুক্ত রঞ্জিত সাধুকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক দিন ধরেই ওই পরিবারে বিভিন্ন বিষয় নিয়ে বিবাদ চলছিল। সোমবার রাতে সেই বিবাদ চরমে ওঠে। গভীর রাতে কুড়ুল নিয়ে হামলা চালায় ওই যুবক। বউদি রাধারানিকে কুড়ুল দিয়ে আঘাত করায় ঘটনাস্থলেই মারা যান তিনি। তাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন মেয়ে অঞ্জলি দাস পাত্র ও এক আত্মীয় জয়িতা পাত্র।এগিয়ে এসেছিলেন আর এক প্রতিবেশী চম্পা সবর।অভিযোগ, অভিযুক্ত রঞ্জিত সাধু তাদের উপরেও কুড়ুল নিয়ে হামলা চালায়।যার নিট ফল, হামলায় গুরুতর জখম হয়েছেন ওই তিনজন। পুরো ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

এই ঘটনার খবর পাওয়া মাত্র, রাতেই ওই এলাকায় অ্যাডিশনাল এসপির নেতৃত্বে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। রাতেই গ্রেফতার করা হয় ওই যুবককে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহতদের ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তারা চিকিৎসাধীন। কী কারণে এই হামলা, তার প্রকৃত কারণ জানতে ধৃতকে জেরা করছে পুলিশ।প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পারিবারিক বিবাদের জেরেই এই হামলা।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...