Wednesday, March 18, 2026

ইন্দ্রানুজের বাবাকে ফোনে দুঃখপ্রকাশ শিক্ষামন্ত্রীর! শীঘ্রই দেখা করার আশ্বাস

Date:

Share post:

যাদবপুরে আহত ছাত্র ইন্দ্রানুজের বাবাকে ফোন করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। দুঃখপ্রকাশ করলেন তিনি। সোমবার সন্ধেয় ইন্দ্রানুজের বাবা অমিত রায়কে ফোন করে তাঁর খোঁজখবর নিয়েছেন শিক্ষামন্ত্রী। তাঁর ফোন পেয়ে আশ্বস্ত হয়েছেন বলে জানিয়েছেন ইন্দ্রানুজের বাবা।

অমিত রায় জানান, “ওই দিনের ঘটনার জন্য ফোনে দুঃখপ্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী। তিনি জানিয়েছেন, এমন পরিস্থিতি তৈরি হোক তিনি চাননি। ঘটনায় তিনি নিজেও মর্মাহত।” এর প্রেক্ষিতে ইন্দ্রানুজের বাবা বলেন, “যে ঘটনা ঘটেছে তা অনভিপ্রেত ঠিকই, তবে আমি শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই না।” খুব শীঘ্রই ইন্দ্রানুজের সঙ্গে শিক্ষামন্ত্রী দেখা করবেন বলে অমিতবাবুকে জানিয়েছেন ব্রাত্য বসু। অমিতবাবু রাজাবাজার সায়েন্স কলেজে বিজ্ঞান, প্রযুক্তি ও ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির সেক্রেটারি।

গত শনিবার যাদবপুরে নির্বাচনের দাবিতে পড়ুয়াদের আন্দোলন চলছিল। তখন বিক্ষোভের মুখে পড়েন ব্রাত্য বসু। ওই বিক্ষোভ চলাকালীনই গুরুতর জখম হন ইন্দ্রানুজ। গতকাল ইন্দ্রানুজের বাবা শিক্ষামন্ত্রীর কাছে একটি বিশেষ আর্জি জানিয়েছেন, “শনিবার বিশ্ববিদ্যালয়ে অশান্তির ঘটনায় যেসব ছাত্রের বিরুদ্ধে যে মামলা দায়ের হয়েছে, তা প্রত্যাহার করা হোক। মোট ১৭ জন ছাত্রের বিরুদ্ধে মামলা হয়েছে।” তাঁর কথা শুনে শিক্ষামন্ত্রী বলেছেন, তিনি বিষয়টি বিবেচনা করে দেখবেন।

আরও পড়ুন- কাপলিং ভেঙে বিপত্তি, চলন্ত অবস্থায় দুভাগ হয়ে গেল নন্দনকানন এক্সপ্রেস!

spot_img

Related articles

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...

ভোটার তালিকা থেকে ৬০ লক্ষ নাম বাদ কেন? জবাব চেয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূল

গত ২৮ ফেব্রুয়ারি যে তালিকায় নাম ছিল ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ভোটারের নতুন তালিকায় কমে দাঁড়িয়েছে...