Friday, April 3, 2026

কাউকে ‘পাকিস্তানি’ সম্বোধন অপরাধ নয়: সুপ্রিম কোর্ট

Date:

Share post:

কোনও ব্যক্তিকে ‘পাকিস্তানি’ বা ‘মিয়াঁ-টিয়া’ সম্মোধন অত্যন্ত কুরুচির পরিচয় দেয়। কিন্তু এটি ধর্মীয়ভাবে বেইজ্জত করার মতো অপরাধ (offence) নয়, মত সুপ্রিম কোর্টের (Supreme Court)। ঝাড়খণ্ডের একটি ধর্মীয় অসম্মানের অভিযোগের মামলায় সম্বোধনকারীর বিরুদ্ধে দেওয়া ঝাড়খন্ড হাইকোর্টের (Jharkhand High Court) রায়কে নাকচ করে দেয় সুপ্রিম কোর্ট।

ঝাড়খণ্ডের (Jharkhand) এক উর্দু অনুবাদক তথা আরটিআই (RTI) দপ্তরের কেরানিকে হেনস্থা করতে ‘মিয়াঁ-টিয়া’ এবং ‘পাকিস্তানি’ বলে সম্বোধন করার অভিযোগ ছিল হরিনন্দন সিং নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগকারীর দাবি এই সম্বোধনে তাঁর ধর্মীয় মর্যাদায় আঘাত করা হয়েছে। ঝাড়খন্ড হাইকোর্ট হরিনন্দনকে দোষী সাব্যস্ত করলে তিনি সুপ্রিম কোর্টের দারস্থ হন।

এই মামলায় সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি বি ভি নাগরত্না ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, এই ধরনের উক্তি কুরুচির (poor taste) পরিচয় দেয়। কিন্তু এটা কোনোভাবেই অপরাধ নয়।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...