Saturday, April 4, 2026

নিউদিল্লি পদপিষ্টের জের! বদলি সেই স্টেশন ডিরেক্টর, ডিআরএমসহ চার

Date:

Share post:

নিউদিল্লি রেল স্টেশনে মহাকুম্ভের যাত্রীদের পদপিষ্টের (stampede) ঘটনায় মুখ পুড়েছে ট্রিপল ইঞ্জিন সরকারের। রেলের অব্যবস্থাকে নিশানা করেছে দিল্লি পুলিশ থেকে রেল পুলিশও। যদিও রেলের অন্তর্বর্তী তদন্ত কমিটির রিপোর্টে প্রকাশ্যে আসা আটকে রেখেছে রেল কর্তৃপক্ষ। তবে এবার নর্দার্ন রেলওয়ের (Northern Railway) ডিআরএম (DRM) ও এডিআরএম (ADRM), নিউদিল্লি স্টেশনের স্টেশন ডিরেক্টর ও সিনিয়র ডিভিশনার কমার্শিয়াল ম্যানেজারকে বদলি করল রেল দফতর। প্রায় ২০ দিন আগে যে পদপিষ্টের ঘটনা ঘটেছিল, তা ধামাচাপা দেওয়ার রেলের চেষ্টা ব্যর্থ হওয়ায় শেষে বড় পদক্ষেপ নিতে বাধ্য হল কেন্দ্রের সরকার।

রেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নর্দার্ন রেলের ডিআরএম (DRM) সুখবিন্দর সিংকে বদলি করা হল। তবে তাঁকে কোথায় পদ দেওয়া হল তা নিয়ে কিছু জানানো হয়নি। তাঁর জায়গায় নর্দার্ন রেলের ডিআরএম পদে এলেন রূপেশ ত্রিপাঠি। রেলের তরফ থেকে একে রুটিন বদলি দাবি করা হয়। যদিও বিজ্ঞপ্তিতে কোনও কারণ দেখানো হয়নি। সেখানেই প্রশ্ন, সুখবিন্দর সিং-এর নর্দার্ন রেলে (Northern Railway) কার্যকালের মেয়াদ এবছরের শেষ পর্যন্ত থাকলেও কেন এত আগে তাকে বদলি করা হল। সেই সঙ্গে তাঁকে কোথাও নতুন পোস্টিং কেন দেওয়া হল না। তবে কী পদপিষ্টের (stampede) ঘটনায় শাস্তি হিসাবে পদ কেড়ে নেওয়া হল, ডিআরএম-এর, উঠেছে প্রশ্ন।

ডিআরএম-এর পাশাপাশি বদল করা হল এডিআরএম-কেও (ADRM)। এডিআরএম বিক্রম সিং রানার নতুন পোস্টিং নিয়েও কিছু জানানো হয়নি বিজ্ঞপ্তিতে। আদালতে টিকিট বিক্রি নিয়ে ভর্ৎসিত হয়েছিল রেল। যদিও ব্যর্থতা সামনে যাতে না এসে পড়ে তার জন্য গোটা বিষয়টি প্রায় ২০দিন ধরে ধামাচাপা দেওয়া চেষ্টা চলে।

অবশেষে বদলি নিউদিল্লি রেলস্টেশনের ডিরেক্টর (station director) মহেশ যাদবের বদলি। এই স্টেশন ডিরেক্টরের নামেই কার্যত দায় চাপিয়েছিল আরপিএফ। অতিরিক্ত টিকিট বিক্রি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছিলেন যাদব। সেই সঙ্গে একই সময়ে ত্রুটিপূর্ণভাবে ট্রেনের ঘোষণা করার দায়ও স্টেশন ডিরেক্টরের উপর বর্তায়। সেই সঙ্গে নিউদিল্লির সিনিয়র ডিভিশনার কমার্শিয়াল ম্যানেজার আনন্দ মোহনের বদলির বিজ্ঞপ্তিও জারি হয়। তাঁদের ক্ষেত্রেও কোথায় বদলি করা হল তা জানানো হয়নি। এই বিজ্ঞপ্তিই আরও জোরালো করছে পদপিষ্টের ঘটনার জেরে রেলের সিদ্ধান্তের ঘোষণা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...