Friday, April 3, 2026

আগুনের গ্রাসে আসানসোল হস্তশিল্প মেলায় একাংশ, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের

Date:

Share post:

আচমকা অঘটন। আগুনের গ্রাসে আসানসোলের (Asansole) হস্তশিল্প মেলায় একাংশ। বুধবার দুপুরে মেলার এক খাবারের দোকানে আগুন লাগে বলে স্থানীয় সূত্রে খবর। মুহূর্তে আগুন (Fire) ছড়িয়ে পড়ে। পুড়ে যায় একাধিক দোকান। দীর্ঘক্ষণ ধরে জ্বলতে থাকায় বেশ কিছু মূল্যবান সামগ্রী আগুনের গ্রাসে চলে যায় বলে অভিযোগ। হতাহতের কোনও খবর নেই। তবে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

বুধবার দুপুরের আসানসোলের (Asansole) হস্তশিল্প মেলার এক খাবারের দোকানে প্রথমে আগুন লাগে। সেখান থেকেই আশেপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। হস্তশিল্প মেলায় মূলত কাঠ, বেতের আসবাবপত্র ও সামগ্রী থাকায় দ্রুত আগুন বিধ্বংসী চেহারা নেয়। লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় একাধিক দোকান। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। দোকানিরাই প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে দমকলের একটি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে যায় পুলিশবাহিনীও।
আর খবর:

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...