Saturday, April 4, 2026

জাতীয় ক্রীড়ায় বাংলা দলে ছয় ডেফ খেলোয়াড়

Date:

Share post:

আসন্ন জাতীয় ক্রীড়ায় (ব্যাডমিন্টন ও অ্যাথলেটিক্স) বাংলা দলের হয়ে অংশ নিতে চলেছেন ছয়  জন ডেফ খেলোয়াড়। এর মধ্যে জলপাইগুড়ি থেকে সুযোগ পেয়েছেন পাঁচজন এবং আলিপুরদুয়ার থেকে একজন। ব্যাডমিন্টনে বাংলার প্রতিনিধিত্ব করবেন অভিষেক বসু ও প্রত্যুষ ভট্টাচার্য, আর অ্যাথলেটিক্সে অংশ নেবেন রিয়া রায়, অন্তরা দত্ত, প্রেম শা ও প্রশান্ত হালদার।

ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২০-২৪ মার্চ গুজরাটের আহমেদাবাদে, আর অ্যাথলেটিক্সের আসর বসবে ২৬-২৯ মার্চ কেরালার ত্রিবান্দ্রামে। প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়ার আগে সব খেলোয়াড়দের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। জেলা ডেফ ক্রীড়া সংস্থার সভাপতি শ্বাশ্বতী গুহ রায় জানান, এই ছয় প্রতিযোগীর পারফরম্যান্স নিয়ে আমরা অত্যন্ত আশাবাদী। তাঁরা বাংলার মুখ উজ্জ্বল করবেন বলে আমাদের বিশ্বাস।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...