Monday, April 6, 2026

গাজোলে যাত্রীবাহী টোটোকে ধাক্কা লরির, চালকসহ মৃত ৩ 

Date:

Share post:

সাতসকালে মালদহের গাজোলে পথদুর্ঘটনা (Road Accident)। ৫১২ নম্বর জাতীয় সড়কে যাত্রীবাহী টোটোকে (Toto) ধাক্কা দিল লরি। চালকসহ তিন জনের মৃত্যুর খবর মিলেছে। গুরুতর জখম একজন। মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে (Maldah Medical College and Hospital) আশঙ্কাজনক অবস্থায় তাঁর চিকিৎসা চলছে। মৃতদের পরিচয় জানা যায়নি। লরির বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে।

দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। স্থানীয়রা বলছেন, প্রায় প্রত্যেকদিন সকালেই অনিয়ন্ত্রিতভাবে লরির দৌরাত্ম্য চলে। যার জেরে নিয়মিতভাবে দুর্ঘটনা ঘটছে। এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন তাঁরা। ইতিমধ্যেই টোটোকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।ঘাতক লরির খোঁজ চালাচ্ছে গাজোল থানা (Gazole police station)।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...