Wednesday, March 25, 2026

হালতু কাণ্ডের রিমেক, বোলপুরে ঋণের বোঝায় আত্মহননের পথ বাছলেন দম্পতি

Date:

Share post:

দুদিন আগে ঘটে যাওয়া হালতু কাণ্ডের রিমেক এবার বোলপুরে। ঋণের বোঝা টানতে না পেরে আত্মহননের পথ বেছে নিলেন দম্পতি। নদীর ধার থেকে অচৈতন্য অবস্থায় তাদের দেহ উদ্ধার হয়। দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। মৃত্যু হয়েছে দু’জনেরই।এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে  বোলপুরের লাভপুরে।

স্থানীয়রা জানিয়েছেন, লাভপুরের বাবনা গ্রামের বাসিন্দা বছর ৫২-র লক্ষ্মণ মুখোপাধ্যায়। তিনি পেশায় ছিলেন দিনমজুর। নুন আনতে পান্তা ফুরোনো টানাটানির সংসার। অভাবের সংসারের হাল ফেরাতে সাঁইথিয়া, আমোদপুর, বোলপুর-সহ বিভিন্ন জায়গার ৫ টি বেসরকারি সংস্থার কাছ থেকে ঋণ নিয়েছিলেন ওই দম্পতি। কিন্তু পরিশোধ করতে পারছিলেন না। স্বাভাবিকভাবেই ঋণ সংস্থার তরফে ঋণের টাকা শোধ করার জন্য চাপ বাড়তে থাকে। দম্পতিকে দিনের পর দিন অপমানিত হতে হয়।ঋণের টাকা পরিশোধের জন্য সংস্থার এজেন্টরা নিয়মিত বাড়িতে এসে রীতিমতো হুমকি দিতে থাকেন।শুধু তাই নয়, প্রতিবেশীদের অভিযোগ, ঘরে তালা ঝুলিয়ে দেওয়ার চেষ্টাও করা হয়। সেই অপমানের জেরেই নাকি এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন দম্পতি।

জানা গিয়েছে, ওই দম্পতি একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন। বুধবার দুপুরে তারা পাশের গ্রামের বক্রেশ্বর নদীর ধারে বসে বিষ খান। এরপর নিজেরাই বাড়িতে ফোন করে জানান যে, চালে দেওয়া বিষ খেয়ে আত্মহত্যা করছেন। তড়িঘড়ি পরিবারের সদস্যরা ছুটে গিয়ে দু’জনকে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।কিন্তু শেষ রক্ষা হয়নি। সন্ধ্যায় তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...