Thursday, April 2, 2026

চলতি সপ্তাহে ৪০ ডিগ্রির দুয়ারে তাপমাত্রার পারদ! 

Date:

Share post:

মার্চ মাস পড়তে না পড়তেই অকাল গ্রীষ্ম টের পাচ্ছে দক্ষিণবঙ্গ। রাতের দিকে এবং ভোর বেলায় হালকা শিরশিরে অনুভূতি থাকলেও বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী পারদ। চৈত্রের আগেই ৪০ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে তাপমাত্রা, মনে করছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, খুব বড়সড় হেরফেরের সম্ভাবনা না থাকলেও আগামী কয়েক দিনে গরম বাড়বে।

দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। পরিষ্কার আকাশে ঝলমল করছে রোদ।চলতি সপ্তাহেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা (Kolkata Temperature) ৩৪-৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার তাপমাত্রা ৩৭ ডিগ্রি পর্যন্ত পৌঁছতে পারে। পশ্চিমী ঝঞ্ঝা বা ঘূর্ণাবর্তের আক্রমণ না হলে মার্চের প্রথম উইকেন্ডে থেকেই পাকাপাকি ইনিংস শুরু করতে চলেছে গরম। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০.২ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গে অবশ্য বৃষ্টি চলবে। শুক্রবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং-এ বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...