Thursday, April 2, 2026

সাঁতরাগাছিতে আধুনিকীকরণের জন্য ২০০-র বেশি ট্রেন বাতিল! ১৯ দিন ধরে ব্যাহত পরিষেবা 

Date:

Share post:

রেলের কাজের জন্য ফের ভোগান্তির মুখে যাত্রীরা।সাঁতরাগাছিতে আধুনিকীকরণের (Santragachi Station modification) জন্য ১৯ দিনে ২০০টি ট্রেন বাতিল থাকবে হাওড়া -খড়গপুর শাখায়। তালিকায় লোকাল ট্রেনের ( Local Train) পাশাপাশি থাকছে দূরপাল্লার রেলও। বেশ কিছু ট্রেনের সময় পরিবর্তন করা হবে বলেও জানা গেছে। আগামী ৩০ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত ধাপে ধাপে চলবে রেলের কাজ।

খড়গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম-র পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে ইন্টারলকিং-এর কাজ এবং সাঁতরাগাছি স্টেশনের আধুনিকীকরণের জন্য প্রায় ২০০টি লোকাল ট্রেন এবং প্রায় ২৭টি এক্সপ্রেস ট্রেন বাতিল করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও, একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।২ মে থেকে ১৮ মে-র মধ্যে প্রায় ২৭টি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হচ্ছে। ৩০ এপ্রিল থেকে ১৮ মে-র মধ্যে মোট ২১২টি লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। প্রায় তিন সপ্তাহের বেশি সময় ধরে রেলের এই কাজের জেরে আবার দুর্ভোগে পড়তে চলেছেন নিত্যযাত্রীরা।

 

Related articles

আজ বাঁকুড়ায় জনসভা অভিষেকের, দুপুরে কাঁথিতে নির্বাচনী পর্যালোচনা বৈঠক

বাংলায় প্রথম দফা নির্বাচনের (West Bengal first phase election) আর মাত্র তিন সপ্তাহ বাকি। জোর কদমে প্রচার চালাচ্ছে...

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...