Saturday, April 4, 2026

বসন্ত উৎসবের আগে উষ্ণতার ছোঁয়া দক্ষিণবঙ্গে, বৃষ্টির পূর্বাভাস উত্তরে 

Date:

Share post:

চলতি বছর রঙিন বসন্ত উৎসবে ফাগুনের মনোরম আবহাওয়ার পরিবর্তে উর্ধ্বমুখী পারদের জেরে বজায় থাকবে উষ্ণতার ছোঁয়া। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, কলকাতায় ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে চড়তে পারে পারদ। আগামী সপ্তাহের শুরুর দিকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে। আজ ও আগামিকাল শহরতলি জুড়ে বেশ মনোরম আবহাওয়া থাকলেও রবিবারের পর থেকেই উর্ধ্বমুখী হবে তাপমাত্রা।

হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির (Rain ) সম্ভাবনা নেই। আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে। সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা ওঠানামা করবে। উইকেন্ডে ফের বাড়বে তাপমাত্রা। কলকাতায় আরও নামল পারদ। তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৮ ডিগ্রির আশেপাশে।শুক্রবার উত্তরবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে দার্জিলিং ও কালিম্পং জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে।

Related articles

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...