Friday, June 12, 2026

কেন্দ্রের রিপোর্টে বাংলার স্বীকৃতি: MSME-তে রাজ্যের সাফল্যের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

অসংগঠিত ক্ষেত্রে বাংলাই পথ দেখাচ্ছে গোটা দেশকে। এবার সেই স্বীকৃতি কেন্দ্রীয় মন্ত্রকেরই। একটি নয়, কেন্দ্রের রিপোর্ট রাজ্যের চারটি স্বীকৃতির কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এর আগেও গোটা দেশকে পথ দেখানো বাংলার একাধিক প্রকল্পকে এভাবেই স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে নরেন্দ্র মোদির (Narendra Modi) সরকারের মন্ত্রকগুলি।

সম্প্রতি কেন্দ্রের ক্ষুদ্র ও মাঝারি শিল্পমন্ত্রকের (MSME) স্বীকৃতি বাংলার চার ক্ষেত্রে প্রকাশিত অসংগঠিত ক্ষেত্রের শিল্পের বার্ষিক রিপোর্টে। সেই কথা জানিয়ে মুখ্যমন্ত্রী (Chief Minister) সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখেন, উৎপাদন শিল্পে (manufacturing sector) গোটা দেশের সবথেকে বেশি মানুষ নিযুক্ত এই বাংলায়, যার শতাংশের হিসাব ১৩.৮১।

শুধুমাত্র কর্মী নিয়োগ নয়, অসংগঠিত ক্ষেত্রের শিল্পের বাংলার অবস্থান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) লেখেন, সর্বভারতীয় ক্ষেত্রে শতাংশের হিসাবে বাংলাতেই সবথেকে বেশি উৎপাদন শিল্প (manufacturing sector) সংস্থা রয়েছে (১৬.০২) এবং অন্যান্য পরিষেবার (other service) ক্ষেত্রও রয়েছে সবথেকে বেশি (১৩.০৯)।

বরাবর নারী ক্ষমতায়নে (women empowerment) বাংলা গোটা দেশকে পথ দেখিয়েছে। সেই স্বীকৃতি আন্তর্জাতিক স্তরেও পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। এবার কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী মুখ্যমন্ত্রী জানান, ভারতে মহিলা পরিচালিত সংস্থা সবথেকে বেশি বাংলায় (৩৬.০৪)। সেই সঙ্গে কেন্দ্রের রিপোর্টেই প্রকাশিত, অসংগঠিত ক্ষেত্রে সবথেকে বেশি মহিলা নিযুক্ত এই বাংলাতেই।

Related articles

মালব্যনগরের পরে তুঘলকাবাদের বহুতলে আগুন! মৃত ৩

দিল্লির (Delhi) মালব্যনগরে অগ্নিকাণ্ডের রেশ এখনও কাটেনি। এবার দক্ষিণ-পূর্ব দিল্লির তুঘলকাবাদ এলাকায় শুক্রবার ভোররাতে একটি বহুতল আবাসিক (Housing...

সাধারণ ত্রেতাদের সঙ্গে শপিংয়ে মজে ইয়ামাল, সমর্থকদের জন্য বাস পরিষেবা জার্মানির

চলতি ফিফা বিশ্বকাপে(FIFA World Cup) যে তরুণ তুর্কিদের দিকে বাড়তি নজর থাকবে তার মধ্যে অন্যতম লামিনে ইয়ামাল(Lamine Yamal)।...

রাজ্যে ফের বিনিয়োগ করবে TATA! বাজেটেই শিল্প নিয়ে নতুন ঘোষণার সম্ভাবনা 

রাজ্যের শিল্পক্ষেত্রে উন্নয়নের জোয়ার আসবে, বাংলায় শিল্পবান্ধব কর্মসংস্কৃতির পরিবেশ তৈরি হচ্ছে। নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টার (Biswa Bangla Convention...

কলকাতায় ৫০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস! ভারী বৃষ্টির সতর্কতা উত্তরে

শুক্রবার দক্ষিণবঙ্গের (South Bengal) জেলায় জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা (Rain and thunderstorm forecast) জারি করেছে হাওয়া অফিস। বিক্ষিপ্ত বৃষ্টির...