Saturday, March 14, 2026

এপিক দুর্নীতি নিয়ে আলোচনায় অনিহা! রাজ্যসভায় ওয়াক আউট তৃণমূল সাংসদদের

Date:

Share post:

দেশের গণতন্ত্রকে কার্যত সার্কাসে পরিণত করে নির্বাচনের কারচুপি চালাচ্ছিল কেন্দ্রের বিজেপি সরকার। গোটা বিষয়টা সর্বসমক্ষে তুলে ধরতেই পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা মোদী সরকারের। সংসদের (Parliament) বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বের শুরুতেই লোকসভা ও রাজ্যসভায় এই বিষয়ে আলোচনার দাবি জানান তৃণমূল সাংসদরা। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার এত বড় ইস্যুতেও কোন আলোচনার অনুমতি দিলেন না রাজ্যসভার (Rajyasabha) চেয়ারম্যান। প্রতিবাদে ওয়াক আউট তৃণমূল সাংসদদের।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এপিক দুর্নীতি প্রকাশ্যে আনার পরেই দিল্লিতে এই ইস্যুতে তৃণমূল সাংসদদের সরব হওয়ার বার্তা দিয়েছিলেন। সেই মতো সোমবারের সংসদের অধিবেশনের শুরুতেই লোকসভা ও রাজ্যসভায় ডুপ্লিকেট এপিক (duplicate epic) নিয়ে আলোচনার দাবি জানিয়েছিলেন তৃণমূল সংসদরা। শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, রাজ্যসভায় এই ইস্যুতে আলোচনার দাবি জানিয়েছিল একাধিক বিরোধী দলও। কিন্তু আলোচনার অনুমতি না দেওয়ায় ওয়াকআউট (walkout) করেন রাজ্যসভার তৃণমূল সাংসদরা।

রাজ্যসভার তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) জানান, ডুপ্লিকেট এপিকের (duplicate epic) বিষয়টি একটি জ্বলন্ত সমস্যা। বিশ্বের সবথেকে বড় গণতন্ত্রে (democracy) ভোটার কার্ড নিয়ে সমস্যা কখনই অবহেলার নয়। শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, একাধিক রাজনৈতিক দল বিষয়টি তুলেছে। রাজ্যসভার অধিবেশনের শুরুতেই ২৬৭-তে নোটিশ দিয়ে আলোচনার দাবি জানানো হয়। একাধিক প্রমাণ রয়েছে। সেই প্রমাণ তুলে ধরেই আলোচনার দাবি জানানো হয়।

কেন্দ্রের সরকারকে ঋতব্রতর প্রশ্ন, এই বিষয় নিয়ে আলোচনা সংসদ (Parliament) ছাড়া আর কোথায় হবে? কিন্তু সরকার এই বিষয় নিয়ে আলোচনায় রাজি নয়। সংসদ অর্থাৎ গণতন্ত্রের (democracy) সর্বোচ্চ জায়গায় এই আলোচনা করতে না দেওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক। সরকার যে কোনো বড় ইস্যু থেকেই আলোচনা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, এটা তার প্রমাণ। এরই প্রতিবাদে ওয়াক আউট করেন তৃণমূল সাংসদরা।

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...