Saturday, April 4, 2026

ফের কলকাতায় বেপরোয়া গতি! লরির সঙ্গে রেষারেষিতে প্রাণ হারলেন বাইক আরোহী

Date:

Share post:

ফের বেপরোয়া গতির বলি এক যুবক। মঙ্গলবার দুপুরে কলকাতার (Kolkata) পার্ক সার্কাসের (Park Circus) সেভেন পয়েন্টের কাছে লরির সঙ্গে রেষারেষি করতে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হল বাইক আরোহীর। ঘাতক লরির চালককে গ্রেফতার করেছে পুলিশ (Police)। বাজেয়াপ্ত লরি। লরি বাজেয়াপ্ত করে বেনিয়াপুকুর থানায় নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সূত্র অনুযাযী, দুপুরে পার্ক সার্কাসের (Park Circus) ৪ নম্বর থেকে একটি লরি সঙ্গে রেষারেষি করতে করতে সেভেন পয়েন্টের দিকে এগোয় বেপরোয়া গতিতে চলা একটি বাইক। মোড়ের কাছেই তাদের মধ্যে ধাক্কা লেগে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর। তিনি পেশায় অ্যাপ বাইক চালক। লোকেশন অন করেই তিনি গন্তব্যে যাচ্ছিলেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিত্তরঞ্জন হাসপাতেল নিয়ে গেলে মৃত বলে ঘটনা করা হয়।দুর্ঘটনার জেরে ওই অঞ্চলে বেশ কিছুক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে যায়।
আরও খবর: বিক্রি হতে চলেছে সাউথ সিটি মল! কত টাকায় কোন সংস্থা কিনছে, জানেন

মহানগরীর রাস্তায় বেলাগাম গতিতে রাশ টানতে সবসময় কড়া নজরদারি রয়েছে পুলিশের। চলছে সেভ ড্রাইভ সেফ লাইফের প্রচার। কিন্তু তার পরেও রেষারেষির ঘটনা থামছে না।

Related articles

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...