Saturday, April 4, 2026

বালুচিস্তান সীমানায় ট্রেন হাইজ্যাক! পণবন্দি ১৮২, খতম ২০ সেনা, দাবি বালোচ লিবারেশন আর্মির

Date:

Share post:

শতাধিক যাত্রী-সহ পাকিস্তানের বালুচিস্তান সীমানায় ট্রেন হাইজ্যাক। হাইজ্যাকের দায় স্বীকার করেছে বালোচ লিবারেশন আর্মির (BLA)। রেললাইনে বিস্ফোরক রেখে জাফর এক্সপ্রেস হাইজ্যাক করা হয়। মোট ১৮২ জনকে পণবন্দি করেছে বলে জানিয়েছে বিএলএ। পাশাপাশি বিএলএ গোষ্ঠীর দাবি, তারা ২০ সেনাকে হত্যা করেছে এবং একটি ড্রোন গুলি করে নামিয়ে দিয়েছে। এদিকে পাক সেনা অভিযান বন্ধ না করলে পুরো ট্রেনই উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে BLA।

পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, বালুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ার যাচ্ছিল জাফর এক্সপ্রেস। ট্রেনটিকে কমপক্ষে ৪০০জন যাত্রী ছিলেন। মোট ১৮২ জনকে পণবন্দি করেছে বলে জানিয়েছে বিএলএ। পাশাপাশি বিএলএ গোষ্ঠীর দাবি, তারা ২০ সেনাকে হত্যা করেছে এবং একটি ড্রোন গুলি করে নামিয়ে দিয়েছে।

বালুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ জানান, “পেহরো কুনরি এবং গাদালারের মাঝামাঝি জাফর এক্সপ্রেস অপহৃত হয়।“ এলোপাথাড়ি গুলি ছুড়তে ছু়ড়তে বলোচ বিদ্রোহীরা ট্রেনের দখল নেয়। রেললাইনে রাখা হয় বিস্ফোরক। প্রাথমিক সূত্রে খবর, অপহৃত ট্রেনটিকে আট নম্বর টানেলের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। হাইজ্যাক হওয়া ট্রেন দখলমুক্ত করতে অভিযানে নামার পরিকল্পনা করছে পাক সেনা। কিন্তু সেই অভিযান চালানো হলে পুরো ট্রেনটি যাত্রী সমতে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে BLA।

আরও পড়ুন- আইসিসি-এর উদ্যোগে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতিতে আলোচনা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...