Monday, April 6, 2026

যাদবপুর কাণ্ডে অভিযুক্তকে ‘শর্ত’সাপেক্ষে ফোন ব্যবহারের অনুমতি আদালতের

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) শিক্ষামন্ত্রীর উপর হামলার ঘটনায় অভিযুক্তকে স্বস্তি দিল না কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। উল্টে অভিযুক্তের ব্যবহৃত ফোন নিয়ে তাঁকে পুলিশের সঙ্গে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Tirthankar Ghosh)। বুধবার এই মামলার শুনানিতে আদালত জানায় এফআইআরে ছাত্র উদ্দীপন কুণ্ডুর (Uddipan Kundu) নাম রয়েছে। তিনি পড়ুয়া বলে তাঁকে তদন্তের বাইরে রাখা হবে এমন মনে করার কিছু নেই। অভিযুক্তকে ‘শর্ত’সাপেক্ষে ফোন ব্যবহারের অনুমতি দিয়েছে কলকাতা আদালত। পাশাপাশি স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে পুলিশের তদন্তে আদালত কোনও হস্তক্ষেপ করবে না।

গত ১ মার্চ ওয়েবকুপার মিটিং চলাকালীন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাম সংগঠনের তরফে হামলা করা হয়। আক্রান্ত হন ব্রাত্য বসু। এক ছাত্র নেতা জখম হয়ে হাসপাতালে ভর্তিও হন। এই গণ্ডগোলের ঘটনায় অভিযুক্ত উদ্দীপনকে জিজ্ঞাসাবাদের পরও বারবার তাঁকে ডাকা হচ্ছে অভিযোগ করে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। বুধবার ছাত্রের আইনজীবী বলেন বারবার পুলিশ তাঁর ক্লায়েন্টের ফোন চেয়ে পাঠাচ্ছে। যেহেতু সুপ্রিম কোর্ট মোবাইলকে ব্যক্তিগত ডিভাইস হিসেবে চিহ্নিত করেছে, তা হলে কেন মোবাইল দিতে হবে? পুলিশ হেনস্থা করার জন্যই এইসব করছে বলে তিনি অভিযোগ করেন। বিচারপতি ঘোষ জানিয়েছেন, ওই ছাত্রকে আর যেন মোবাইল না কিনতে হয়, তা নিশ্চিত করবে পুলিশ। কিন্তু অভিযুক্ত ছাত্রকেও পুলিশের সঙ্গে তদন্তে মোবাইল নিয়েই সহযোগিতা করতে হবে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...