Wednesday, March 4, 2026

দোল নিয়ে বিতর্কিত মন্তব্য, সুকান্তকে কটাক্ষ কুণালের

Date:

Share post:

দোল নিয়ে বিজেপির সুকান্ত মজুমদারের মন্তব্যকে রীতিমতো কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বৃহস্পতিবার তিনি বলেন, বিজেপির কাজ হল ধর্মের নাম করে বিভেদকামী প্ররোচনামূলক মন্তব্য করা। রাজনৈতিক নেতাদের উচিত এই বিশেষ দিনগুলো যাতে সুষ্ঠুভাবে মানুষ পালন করতে পারে সেদিকে নজর দেওয়া। এই বাংলায় একদিকে যেমন পবিত্র রমজান মাস পালিত হচ্ছে, তেমনি তার পাশাপাশি দোল হোলি পালন হবে। কিছু কিছু কারণে কোনও কোনও এলাকায় পুলিশ প্রশাসনকে বিশেষ ব্যবস্থা নিতে হয়। এর জন্য সবার সহযোগিতা করা উচিত।সেখানে বিজেপি বসে আছে শকুনের রাজনীতি করতে। ধর্মকে ঢুকিয়ে দিয়ে বিভেদের রাজনীতি করতে। যারা রোজা রাখছেন, রমজান পালন করছেন তারা তাদের মতো ধর্মীয় উপাচার পালন করছেন, আবার যারা বসন্ত উৎসবে মাতবেন তারা তাদের মতো উৎসব পালন করবেন।

তিনি মনে করিয়ে দেন, যে রেড রোডে ঈদের নামাজ পড়া হয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থেকে সম্প্রীতির বার্তা দেন, সেখানে কিন্তু মনে রাখবেন দুর্গাপুজোর কার্নিভাল হয়। ২০২১ থেকে ২০২২, ২০২৩ বিজেপি ক্রমেই কমছে। কারণ, যত অমিত শাহরা এখানে মুখ দেখাবেন তত বাংলার মানুষ মনে করবে যে ওরা বাংলাকে বঞ্চিত করছে। এরা বাংলার ভাল চায় না, বাংলা সংস্কৃতির ক্ষতি চায়। তাই এই বাংলায় ধর্মের রাজনীতি চলবে না।

 

spot_img

Related articles

শোলে-র পঞ্চাশে বিশেষ ক্যালেন্ডার প্রকাশ, জয়-বীরু হলেন সিধু-পটা

১৯৭৫ সালের কালজয়ী ছবি রমেশ সিপ্পির 'শোলে' ভারতীয় বিনোদন জগতে ইতিহাস তৈরি করেছে। সেলিম-জাভেদ জুটির অনবদ্য চিত্রনাট্য ৫০...

কোহলিদের ডেরায় আইপিএলের বোধন! কবে থেকে শুরু হচ্ছে নাইটদের শিবির?

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের জন্য আইপিএলের(IPL) সূচি ঘোষণা করেনি বিসিসিআই(BCCI)। তবে পরিকল্পনা তৈরি রাখছে বোর্ড। সব কিছু ঠিক...

ফাল্গুনের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য,  মায়াবী রক্তিম চাঁদের সাক্ষী থাকল কলকাতা

ফাল্গুনের শেষ বেলায় মঙ্গলবার মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা। মঙ্গলবার সন্ধে নামার মুখেই শহরের পূর্ব আকাশ রাঙিয়ে...

ইরান-ইজরাইল যুদ্ধের জেরে স্থগিত সিবিএসই ও কেরল বোর্ডের পরীক্ষা

শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে ইরান-ইজরাইল যুদ্ধ (Iran- Israel War)। তারপর থেকেই কার্যত সমস্যা সম্মুখীন হয়েছে বিশ্বের বহু...