Friday, April 3, 2026

রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা! দোলযাত্রায় উষ্ণ আবহাওয়া, বসন্তেই চরম গরম অস্বস্তি কলকাতায়

Date:

Share post:

রঙের উৎসবে (Holi celebration) প্রকৃতির মেজাজ গরম। হাওয়া অফিসের কর্তারা বলছেন বেলা যত বাড়বে ততই ঊর্ধ্বমুখী হবে পারদ যার ফলে এ বছর উষ্ণ আবহতেই দোল উৎসব পালন করতে হবে দক্ষিণবঙ্গবাসীকে। আগামী তিনদিন তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। সোমবার পশ্চিমের কয়েকটি জেলায় তাপপ্রবাহের (Heatwave) পূর্বাভাস দেওয়া হয়েছে।

মার্চের শুরু থেকেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হতে শুরু করেছিল। চলতি সপ্তাহের শেষে চরম গরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়াতে তাপপ্রবাহের সতর্কতা জারি। বৃহস্পতিবার হোলির আগের দিনেই কলকাতার পারদ ৩৫ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে। আগামী শনি রবিতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা বাড়ার কারণে ভরা বসন্তে গলদঘর্ম হতে হবে বাঙালিকে। উত্তরবঙ্গে শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...