Monday, April 6, 2026

দোলেই রক্তাক্ত খড়দহ! কুপিয়ে খুন TMCP কর্মীকে

Date:

Share post:

দোল-হোলির আনন্দে মধ্যেই বিষাদ। খড়দহে তৃণমূল ছাত্র পরিষদে কর্মীকে কুপিয়ে খুন। অভিযোগ, দোল খেলা নিয়ে সংঘর্ষ বাধে। আকাশ চৌধুরী (Akash Chowdhury) নামে ওই TMCP কর্মীকে ১৩ নম্বর ওয়ার্ডে জয়শ্রী কেমিক্যাল এলাকায় নিয়ে গিয়ে কোপানো হয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে (Akash Chowdhury) আর জি কর মেডিক্যাল কলেজে (R G Kar Madical College And Hospital) নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় পবন রাজভড় নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ এলাকায় তিনি দুষ্কৃতী বলে পরিচিত পবন। কিছুদিন আগেই সাজা খেটে জেল থেকে বেরিয়েছেন। ঘটনায় আরও এক অভিযুক্ত কানাইয়ের খোঁজ চলছে।

অভিযোগ, এই পবন এর সঙ্গে গত ৩১ ডিসেম্বর রাতেও গোলমাল হয়েছিল আকাশের সেই ঘটনায় কিছুদিন জেলে থেকে আপাতত জামিনে মুক্ত পবন। এদিন দুপুর আড়াইটে নাগাদ জয়শ্রী কেমিক্যালসের সামনে পবন, কানাই- এরা গিয়ে সামান্য কারণে গোলমাল বাধায় বলে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ। এরপর এই আকাশকে ঘিরে ধরে এলোপাথাড়ি কোপানো হয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে আরজি করে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানিয়ে দেন, আগেই মৃত্যু হয়েছে যুবকের। ২৪ বছরের আকাশ ব্যারাকপুর মহাদেবানন্দ কলেজের ছাত্র ছিলেন। হাবড়ার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিকাশ সিঙ্গার জানান, ওই যুবক তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ছিলেন। তিনি বলেন, ‘‘যে ওকে মেরেছে, সে ক্রিমিনাল। পুরনো একটি গন্ডগোল ছিল বলে শুনেছি। পুলিশ তদন্ত করে দেখুক।’’

মৃতের পরিবারের অভিযোগ, মোট তিন জন এই খুনের সঙ্গে জড়িত। ডিসি সেন্ট্রাল ইন্দ্রবদন ঝা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন। জানান, ”খড়দহ পুরসভা এলাকার ১৩ নং ওয়ার্ডে একটা ঝামেলা হয়েছে। দু-তিনজন মিলে একজনকে কুপিয়েছে। পুলিশ সঙ্গে সঙ্গে এখানে আসে। আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে বাঁচানো যায়নি। ঘটনাস্থল থেকে একজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তদন্ত শুরু করেছি। কীভাবে কী ঘটল, দেখতে হবে।” পুলিশ সূত্রে খবর, পবন রাজভড়, রাজ তিওয়ারি ও কানাই তিওয়ারি- এই তিনজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়েছে।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...