Monday, April 6, 2026

অসমে নতুন কমিটি হতেই ভোটের ময়দানে তৃণমূল, প্রার্থী রাভা কাউন্সিল ভোটে

Date:

Share post:

দীর্ঘ কয়েক বছর ধরে বিজেপি শাসিত অসমে (Assam) যেভাবে জনজাতির (tribes) গোষ্ঠীগুলিকে অবহেলিত করে রাখা হয়েছে, সেই পরিস্থিতি থেকে মুক্তি দিতেই অসমে ভোটের ময়দানে তৃণমূল। উত্তরবঙ্গের একাধিক জনজাতির উন্নয়নে দিশা দেখিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পরিচালিত বাংলার সরকার। এবার অসমের রাভা হাসং স্বশাসিত সংসদের (Rabha Hasong Autonomous Council) নির্বাচনে অংশ নিয়ে বাংলার মত সেখানেও উন্নয়ন ছড়িয়ে দিতে বদ্ধপরিকর তৃণমূল।

অসমের রাভা (Rabha) জনজাতি অধ্যুষিত এলাকার উন্নয়নের জন্য রয়েছে পৃথক রাভা হাসং স্বশাসিত সংসদ (RHAC)। এই সংসদের নির্বাচিত কাউন্সিলর সংখ্যা ৩৬। রাভা হাসং যৌথ মঞ্চ (RHJM) এই সংসদ পরিচালনা করে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতার জেরে। এবার সেই নির্বাচনে প্রাথমিক পর্যায়ে চার প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল (TMC)।

৩৬ আসনের সংসদে বোঁদাপাড়ার প্রার্থী শ্যামল রাভা, উত্তর বনগাঁ-র প্রার্থী প্রতাপ সাহা, দক্ষিণ বনগাঁ-র প্রার্থী রূপকুমার বোরো এবং বামুনিগাঁওয়ের প্রার্থী হিসেবে পরশ দাসের নাম ঘোষণা করা হল। এবারের নির্বাচনে ক্ষমতাসীন আরএইচজেএম বিজেপির সঙ্গে জোট বাধার সিদ্ধান্ত নিয়েছে। ফলে একদিকে বিজেপি জোট, অন্যদিকে কংগ্রেসের সঙ্গে লড়াই হবে ত্রিমুখী।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...