Monday, April 6, 2026

সংস্কারের সময় বিপত্তি! ভাঙলো মুক্তারামবাবু স্ট্রিটের বাড়ির একাংশ

Date:

Share post:

পুরনো কলকাতায় বিপজ্জনক পুরনো বাড়ির একাংশ ভেঙে (building collapse) ফের একবার বিপত্তি। বড়সড়ো দুর্ঘটনা এড়ানো গেলেও আহত হন এক নির্মাণ কর্মী। পুনঃনির্মাণের কাজ চলাকালীন গিরিশ পার্ক এলাকায় মুক্তারামবাবু স্ট্রিটের (Muktaram Babu Street) বাড়িটির একাংশ ভেঙে পড়লে চাঞ্চল্য ছড়ায় রবিবার বিকালে। পুলিশ ও দমকলের তৎপরতায় স্থানীয়দের সরিয়ে নিয়ে দ্রুত পরিস্থিতির মোকাবিলা করা হয়।

মুক্তারামবাবু স্ট্রিটের (Muktaram Babu Street) উপর ১১৯-এ নম্বরের ছয়তলা বাড়িতে সংস্কারের কাজ চলছিল। রবিবার দুপুরে কাজ চলতে থাকা অংশেরই একটি বড় অংশ হুড়মুড়িয়ে ভেঙে (building collapse) পড়ে। সেই সময় সেখানে এক নির্মাণ শ্রমিক ছিলেন। পাথরের অংশ পড়ে তাঁর মাথায় চোট লাগে। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলবাহিনী (Fire Brigade), কলকাতা পুলিশ (Kolkata police) ও পুরসভার প্রতিনিধি দল। দ্রুত ভাঙা অংশ সারানোর কাজ শুরু হয়। দমকলের তরফ থেকে খোঁজ শুরু হয় কোথাও কেউ আটকে রয়েছেন কিনা। পরে দমকলের আধিকারিকরা জানান, বাড়িটির ভিতরের কাজ চলছিল। একজন আহত হন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কেউ আটকে নেই। একজন ঘোরাঘুরি করছিল। তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় কাউন্সিলর মহেশ শর্মা। তিনি জানান, প্রথমে এক শ্রমিক ভাঙা অংশে চাপা পড়ে যাওয়ার খবর পাই। যদিও কেউ চাপা পড়েনি। যিনি আহত হয়েছেন তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...