Saturday, April 4, 2026

বাংলায় শিক্ষার প্রসার, সমতা ও মানোন্নয়নই রাজ্যের প্রধান লক্ষ্য: ব্রাত্য বসু

Date:

Share post:

বাংলায় শিক্ষার প্রসার, সমতা ও মানোন্নয়নই রাজ্য সরকারের প্রধান লক্ষ্য। কোনও স্কুল বন্ধ করতে চায় না সরকার। একজন ছাত্র বা ছাত্রীও যদি কোনও স্কুলে থাকে, তাকে পড়ানোর দায়িত্ব রাজ্যের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই নীতিতে বিশ্বাস করেন। মঙ্গলবার বিধানসভায় শিক্ষা বাজেটের উপর বক্তব্য রাখতে গিয়ে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মন্ত্রী বলেন, ছাত্র-ছাত্রীরা যাতে বাড়ির কাছের স্কুলে পড়তে পারে, সেদিকে রাজ্য সরকার লক্ষ্য রাখে। বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মা-মাটি-মানুষের সরকার ২০১১ সালের পর থেকে শিক্ষার প্রসারে যত আর্থিক বরাদ্দ ও শিক্ষাক্ষেত্রে যেসব উল্লেখযোগ্য কাজ হয়েছে।

তার বিবরণ তুলে ধরে মন্ত্রী বলেন, এই কাজ এর আগে কখনও হয়নি। এই শিক্ষা বাজেট আলোচনার সময় যাদবপুর প্রসঙ্গ উঠে এলে জবাবে শিক্ষামন্ত্রী বলেন, যেকোনও কলেজ-বিশ্ববিদ্যালয়ে সবাই থাকবে। যাদবপুরে যেমন এসএফআই আছে, অন্যান্য বামপন্থী সংগঠনও আছে। কিন্তু আমরা সেখানে যেতে পারব না, গেলেই আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, এমনটা কাম্য নয়। ব্রাত্যর কথায়, ক্যাম্পাসে এবিভিপি থাকবে, টিএমসিপি থাকবে, এমনকী এসএফআইয়ের থাকাতেও আমাদের কোনও সমস্যা নেই। আমরা এই গণতান্ত্রিক পরিসরেই বিশ্বাস করি।

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...