Monday, March 30, 2026

ভাতার থানার সামনে গায়ে আগুন বৃদ্ধের, চিকিৎসা চলাকালীন SSKM-এ মৃত্যু

Date:

Share post:

বাজার যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে থানার সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বৃদ্ধ। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পূর্ব বর্ধমানের ভাতারে (Bhatar, East Burdwan)। দগ্ধ অবস্থায় কলকাতার এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) স্থানান্তরিত করা হয় সুশান্ত দত্ত (Susanta Dutta) নামে ওই ব্যক্তিকে। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যুর খবর মিলেছে। পুকুরের মালিকানা নিয়ে সমস্যার জেরে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন ওই বৃদ্ধ। তাঁর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত সুশান্তর বাড়ি লাগোয়া বিশাল আয়তনের পুকুরে কয়েক বছর আগে মাছ চাষ করেছিলেন হোটেল ব্যবসায়ী এক যুবক। তারপর থেকে পুকুরের মালিকানা নিয়ে টানাপোড়েন চলতে থাকে, জল গড়ায় আদালত পর্যন্ত। প্রশাসন সূত্রে জানা গেছে হাইকোর্ট থেকে সম্প্রতি বর্ধমান জেলা শাসকের নির্দেশ দেওয়া হয় পুকুর নিয়ে জটিলতা বিষয়টির নিষ্পত্তি করতে। এর মাঝেই মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করলেন ঐ বৃদ্ধ। ভাতার থানার (Bhatar Police Station) সামনেই গায়ে আগুন লাগিয়ে দেন তিনি। থানার পুলিশকর্মী, সিভিক ভলেন্টিয়াররা দ্রুত কম্বল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। হাসপাতালে নিয়ে গিয়েও শেষ রক্ষা হলো না।

 

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...