Friday, April 3, 2026

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পেতে ভুয়ো জাতি শংসাপত্র! তদন্ত শুরু

Date:

Share post:

বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করতে ভুয়ো জাতি শংসাপত্র ব্যবহারের অভিযোগ ৪৫ ডিগ্রিধারীর বিরুদ্ধে। জাতিগত শংসাপত্র (cast certificate) যাচাইয়ের জন্য অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরকে চিঠি দিল কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University) কর্তৃপক্ষ। ডাক্তারি থেকে পুলিশে জাতি শংসাপত্র ভুয়ো (fake) দিয়ে জায়গা দখলের পর এবার বিশ্ববিদ্যালয় ডিগ্রি পেতেও একই চক্রের খেলা।

ভুয়ো জাতি শংসাপত্র দিয়ে ডাক্তারি পড়ার অভিযোগের পর পুলিশে চাকরির অভিযোগ নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্যে। সব ক্ষেত্রেই অভিযুক্তদের জাতি শংসাপত্র যাচাই করেছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর (Backward Classes Welfare Department)। এবার একই অভিযোগে তদন্ত শুরু কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) পড়ুয়াদের বিরুদ্ধে। স্নাতক স্তরের (graduation) ডিগ্রি থেকে ওকালতির এলএলবি (LLB), এমনকি গবেষণার পিএইচডির (PhD) ডিগ্রিতে এই ধরনের জালিয়াতি চলেছে, অভিযোগ কলকাতা বিশ্ববিদ্যালয়ের।

সম্প্রতি একাধিক বিভিন্ন ডিগ্রিধারীর বিরুদ্ধে ভুয়ো জাতি শংসাপত্র (fake certificate) ব্যবহারের অভিযোগ ওঠে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে (Calcutta University) অভিযোগ জমা পড়তেই কর্তৃপক্ষ তদন্ত শুরু করে। সেইমতো বিভিন্ন শাখার ৪৫ জন ডিগ্রিধারীকে চিহ্নিত করা হয় এই চক্রে অভিযুক্ত হিসাবে। তাদের জাতি শংসাপত্র যাচাইয়ের জন্য পাঠিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...