Wednesday, April 1, 2026

গুজরাটের ঝুলাসনে মহোৎসব, সুনীতার সাফল্যে ঘোষণা সিঙাড়া-পার্টির

Date:

Share post:

নয়মাস মহাকাশে কাটিয়ে শেষে ফিরেছেন পৃথিবীতে। অনেক উৎকণ্ঠার পরে শেষ পর্যন্ত স্বস্তি গুজরাতের (Gujarat) মেহসানা জেলার ঝুলাসনে (Jhulasan)। আগে থেকেই প্রস্তুতি ছিল উৎসবের। মঙ্গলবার সকাল থেকেই গ্রাম মেতে উঠেছে মহোৎসবে। নাচ-গান আর আতসবাজীতে উদযাপন মাহেন্দ্রক্ষণের।

সুনীতার (Sunita Williams) ‘ক্রু ড্রাগন’ নিরাপদে মাটি ছুঁতেই গ্রামজুড়ে উল্লাস। গ্রামের মাটিতে সকলেই তাঁকে স্বাগত জানানোর প্রতীক্ষায়। ভারতে ফিরলে আয়োজন করা হবে ‘সিঙাড়া পার্টি’রও (samosa party)। কারণ, সুনীতাই (Sunita Williams) প্রথম নভশ্চর যিনি মহাকাশ স্টেশনে সিঙাড়া খেয়েছেন।

সুনীতার পরিবার সংবাদমাধ্যমকে জানিয়েছে, মেয়ে নিরাপদে ফেরায় তারা খুশি। সুনীতার ভাতৃবধূ ফাল্গুনি পাণ্ড্যর অনুভূতি, এখনও বিশ্বাস হচ্ছে না! ওঁর নামার মুহূর্তটা যেন অবিশ্বাস্য। শীঘ্রই ভারত সফরে আসবেন সুনীতা (Sunita Williams)।  তবে সঠিক তারিখ এখনই বলা যাচ্ছে না। ফাল্গুনির কথায়, সুস্থ-স্বাভাবিক হওয়ার পরে আপাতত পরিবারের সঙ্গেই সময় কাটাবেন সুনীতা। একসঙ্গে ছুটি কাটানোরও পরিকল্পনা রয়েছে।

Related articles

প্রশিক্ষণ চলাকালীন রাশিয়ার সামরিক বিমানে দুর্ঘটনা!

ক্রিমিয়ার (Crimea) পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়ল রাশিয়ার সেনাবাহিনীর মালবাহী An-26 বিমান। সূত্রের খবর, এই দুর্ঘটনায় বিমানে থাকা...

বুধবার সকাল থেকে ফের CEO দফতরের সামনে ধর্না তৃণমূলের

ভিনরাজ্য থেকে ভোটার ঢোকাতে অবৈধভাবে ফর্ম সিক্স (Form 6) জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে রাতভর সিইও অফিসের...

ভোটমুখী বাংলায় বালিগঞ্জসহ কলকাতার ১০ জায়গায় ED তল্লাশি!

বুধবার সকাল থেকেই কলকাতায় ED অভিযান। রাজ্যে বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি, তার মধ্যেই ফের কেন্দ্রীয়...

বাড়তে চলেছে ৯০০ অত্যাবশ্যকীয়- জীবনদায়ী ওষুধের দাম!

ফের কপালে ভাঁজ সাধারণ মানুষের। বাড়তে চলেছে নিত্যপ্রয়োজনীয়, অত্যাবশ্যকীয়, জরুরি ও জীবনদায়ী ওষুধের দাম। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি...