Monday, March 30, 2026

জল সমস্যা দূর করতে উদ্যোগ! পানীয় জল প্রকল্পে বিরাট বরাদ্দ শিলিগুড়ির পুর বাজেটে

Date:

Share post:

শহরে জল সমস্যা দূর করতে বিরাট ঘোষণা শিলিগুড়ির পুর বাজেটে। মঙ্গলবার পুরনিগমের বাজাটে মেয়র গৌতম দেব ঘোষণা করেন পানীয় জলের পাইপ লাইন বসাতে ৩০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। পানীয় জল সরবাহের আমরুত প্রকল্পের জন্য ৫১১ কোটি বরাদ্দ। এছাড়াও শহরের যানজট কমাতেও নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। ১০ কোটি টাকার বরাদ্দে মাল্টিপারপাস পার্কিং জোন তৈরি করা হবে। এ ছাড়াও রাজ্য সরকারের থেকে জমি চাওয়া হয়েছে। শিলিগুড়িতে আরও একটি ৩০ শয্যাবিশিষ্ট হাসপাতাল বানাতে প্রকল্প পাঠানো হয়েছে। কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনের সংস্কারের জন্য নিজস্ব তহবিল থেকে ৬৭ লক্ষ টাকা খরচ করা হবে। নদীর ধারে খাটা পায়খানা ও অন্যান্য শৌচালয় বন্ধ করার কাজ শুরু হয়েছে। এই কারণে প্রচুর কমিউনিটি টয়লেট তৈরি করা হবে। শহরের বেশকিছু রাস্তা সম্প্রসারণের কাজ করা হবে। যদিও প্রস্তাবিত বাজেটে ঘাটতি মেটাতে আয় বাড়ানো এবং পুরসভার খরচা কমানোই মূল মন্ত্র বলে দাবি করেছেন মেয়র।

পাশাপাশি শিলিগুড়িকে সিটি অফ ন্যাশনাল ইমপোর্টমা দেওয়ার দাবি জানিয়েছেন মেয়র। অন্যদিকে কেন্দ্রকে চিঠি দিয়ে শহর শিলিগুড়ির ঐতিহ্যবাহী দার্জিলিং মেলকে টার্মিনেশন পয়েন্ট হিসেবে শিলিগুড়িকে পুনরায় ঘোষণা করবার কথা দাবি করেন। শিলিগুড়ির ঐতিহ্যবাহী টাউন স্টেশনকে হেরিটেজ তকমা দেওয়ার জন্য এবং তার যথাযথ সম্মান প্রদানের জন্য কেন্দ্রকে আর্জি জানিয়েছেন মেয়র। শিলিগুড়ির প্রাকৃতিক ভৌগোলিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলিকে সামনে রেখে আরও বেশ কিছু দাবির কথা উল্লেখ করা হয়েছে এই বাজেটে।

আরও পড়ুন- ইচ্ছে হলেই কাটা যাবে না জলের লাইন! নয়া নির্দেশিকা জারি পুরসভার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...