Sunday, March 22, 2026

গত পাঁচ বছরে সংঘর্ষ নিরোধক যন্ত্র ‘কবচ’  রেলের মাত্র ৩৭২৭ কিমি কভার করেছে

Date:

Share post:

রেলওয়েতে ‘কবচ’ নামক সংঘর্ষ নিরোধক যন্ত্র জুলাই ২০২০ সালে জাতীয় এটিপি সিস্টেম হিসেবে গৃহীত হয়।গত পাঁচ বছরে রেলে কবচ স্থাপনের গতি ধীর হওয়ার পিছনে প্রধান কারণ এর উচ্চ প্রযুক্তি নির্ভরতা এবং সর্বোচ্চ স্তরের নিরাপত্তা সার্টিফিকেশনের প্রয়োজনীয়তা। এছাড়াও, পরীক্ষা, উন্নয়ন ও সীমিত সংখ্যায় সরবরাহকারী সংস্থার কারণে বিলম্ব ঘটছে ।লোকসভায় তৃণমূল কংগ্রেস সাংসদ দীপক অধিকারী ‘দেব’ এর এক প্রশ্নের লিখিত জবাবে একথা জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

তিনি জানিয়েছেন, কবচ স্থাপনের জন্য এখন পর্যন্ত ১৯৫০ কোটি টাকা খরচ হয়েছে এবং ২০২৪-২৫ সালের জন্য ১১১২.৫৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত অগ্রগতির মধ্যে রয়েছে: অপটিক্যাল ফাইবার কেবল স্থাপন ৫৭৪৩ কিমি, টেলিকম টাওয়ার স্থাপন ৫৪০টি, স্টেশনে কবচ স্থাপন ৬৬৪টি, লোকোমোটিভে কবচ স্থাপন ৭৯৫টি এবং ট্র্যাক সাইড সরঞ্জাম ৩৭২৭ রুট কিমি।

‘কবচ’ স্থাপন সংক্রান্ত কাজের বিস্তারিত তথ্য দিয়ে রেলমন্ত্রী জানান, প্রকল্পটি রূপায়ণে ধীরগতির জন্য অর্থের অভাব দায়ী নয়, কারণ কাজের অগ্রগতি অনুযায়ী পর্যাপ্ত তহবিল দেওয়া হচ্ছে। কবচ ভার্সন ৪.০, যা ২০২৪ সালের জুলাইয়ে অনুমোদিত, বড় আকারে স্থাপনের জন্য প্রস্তুত। পরিকল্পনার মধ্যে রয়েছে ১০,০০০ লোকোমোটিভ সজ্জিত করা, যার জন্য ৬৯টি লোকো শেড প্রস্তুত করা হয়েছে।

এছাড়া, ১৫,০০০ রুট কিমি-এর জন্য ট্র্যাক সাইড কাজের দরপত্র আমন্ত্রণ করা হয়েছে, যার মধ্যে ১৮৬৫ রুট কিমি-এর কাজ বরাদ্দ হয়েছে। আরও সরবরাহকারী সংস্থার অনুমোদন এবং প্রশিক্ষণ কর্মসূচি প্রসারিত করা হচ্ছে।ট্র্যাক সাইড ও স্টেশন সরঞ্জামের জন্য খরচ প্রায় ৫০ লক্ষ টাকা প্রতি কিলোমিটার এবং লোকোমোটিভে কবচ স্থাপনের জন্য ৮০ লক্ষ টাকা প্রতি লোকো। ২৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত কবচ দ্বারা বর্তমানে ৩৭২৭ রুট কিমি কভার করা হয়েছে।

Related articles

রেখা পাত্রকে প্রার্থী মানেন না: জেলা বিজেপির বিক্ষোভ কলকাতায়

টানা তিনদিন ধরে বিক্ষোভ বিজেপির সল্টলেকের দফতরে। এখনও পর্যন্ত ঘোষিত প্রার্থী নিয়ে এতটাই হতাশ বিজেপির আর একটি অংশ...

কলকাতার ক্রীড়াক্ষেত্রে নয়া উদ্য়োগ, জোকায় প্রথম মাল্টি-স্পোর্টস ট্রেনিং সেন্টার

কলকাতা মানেই খেলা পাগল একটা শহর। চিরাচরিত ক্রিকেট-ফুটবলের গণ্ডি পেরিয়ে এবার জোকায় গড়ে উঠল রাজ্যের প্রথম মাল্টি-স্পোর্টস ট্রেনিং...

আইপিএল শেষেই বিদায় নেবেন ধোনি? আরসিবির কাছে কোহলির দাবি ঘিরে শোরগোল

অপেক্ষা মাত্র কয়েকদিনের, তারপরই শুরু ক্রিকেট ও বিনোদনের মহা ধামাকা আইপিএল (IPL)। আইপিএলে যে কয়েকজন মহারথীর দিকে বাড়তি...

কমিশনের নির্দেশে শান্তি প্রতিষ্ঠায় পুলিশ: ভাঙড়ে পরিদর্শনে সিপি অজয় নন্দা

নির্বাচন ঘোষণার সময়ই শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। নিজেদের প্রতিশ্রুতি রাখতে যথেচ্ছভাবে...