Monday, March 16, 2026

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য-রেজিস্ট্রারের দাবিতে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ

Date:

Share post:

মঙ্গলবারও সকাল থেকে উত্তাল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বি টি রোড ক্যাম্পাস। যার জেরে এদিনও রবীন্দ্রভারতীতে এলেন না অস্থায়ী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায় এবং অন্তর্বর্তী রেজিস্ট্রার আশিস সামন্ত। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়কে তার পদ ছাড়তে হবে। অপসারিত করতে হবে অস্থায়ী রেজিস্ট্রারকেও।সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির রাজ্য কমিটি, ওয়েবকুপা, তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে সম্মিলিতভাবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে অবস্থান বিক্ষোভ চলছে। তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের অভিযোগ, অবৈধভাবে ইসি মিটিং করছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য। রাজ্য সরকারের অনুমতি ছাড়া ইসি মিটিং করছেন তারা।

পড়ুয়াদের দাবি, বিভিন্ন ভাবে বিশ্ববিদ্যালয়ের কাজকর্মে শৃঙ্খলা নষ্ট করছেন তিনি। এর পরেই স্থায়ী উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়ারা। উপাচার্যের ঘরে তারা তালা ঝুলিয়ে দিয়েছেন। পোস্টার, প্ল্যাকার্ড হাতে উপাচার্যের ঘরের সামনেই বসে পড়েছেন পড়ুয়াদের একাংশ। তাদের  অভিযোগ, অন্তর্বর্তীকালীন উপাচার্য বিশ্ববিদ্যালয় এলে তাকে ঢুকতে দেবেন না আন্দোলনকারীরা। শুধু তাই নয় যতক্ষণ না তাদের দাবি মানা হচ্ছে ততক্ষণ চলবে তাদের এই আন্দোলন, এমনই জানিয়েছেন তারা।

তাদের বক্তব্য, বর্তমানে যিনি অস্থায়ীভাবে উপাচার্যের ‘গদি আঁকড়ে’ বসে রয়েছেন, তিনি কোনও নিয়ম নীতি মানছেন না। তার এত দিন ওই পদে বসে থাকার কথাই নয়। তাই তাকে সরিয়ে, নিময় মেনে স্থায়ী উপাচার্য নিয়োগ করতে হবে। একইসঙ্গে, অস্থায়ী উপাচার্যের ‘আস্থাভাজন’ অন্তর্বর্তী রেজিস্ট্রারকে নিয়েও ক্ষোভ উগড়ে দেন বিক্ষোভকারীরা।

পড়ুয়াদের অভিযোগ, উপাচার্য হওয়ার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) যে মানদণ্ড বেঁধে দিয়েছে, অস্থায়ী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায় তা পূরণ করতে পারেননি। তিনি প্রাক্তন বিচারপতি। অন্তর্বর্তীকালীন মেয়াদে ছ’মাসের বেশি তার পদে থাকার কথা নয়। কিন্তু ২০২৩ সালে রাজ্যপাল তাকে উপাচার্য পদে নিযুক্ত করার পর থেকেই তিনি পদ আঁকড়ে রয়েছেন।

পড়ুয়ারা দাবি করেছেন, রাজ্য শিক্ষা দফতরের নিষেধ অগ্রাহ্য করে অস্থায়ী উপাচার্য বিশ্ববিদ্যালয়ে এগজিকিউটিভ কাউন্সিল (ইসি)-এর বৈঠক ডাকছেন। এটা তিনি করতে পারেন না। তার এই তুঘলকি আচরণের প্রতিবাদেই আমাদের এই বিক্ষোভ।

 

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...