Wednesday, April 1, 2026

বাড়বে উষ্ণতা, আগামী তিনদিন ৪ ডিগ্রি পর্যন্ত উর্ধ্বমুখী পারদ!

Date:

Share post:

উষ্ণ বসন্ত উৎসব কাটানোর পর চরম গরমে ইদ (Eid ) উদযাপন করতে হবে দক্ষিণবঙ্গকে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানাচ্ছে আগামী দু-তিনদিন প্রায় ৪ ডিগ্রি পর্যন্ত ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ। উইকেন্ডে কলকাতায় ৩৬-৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলায় ৪০ ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে উষ্ণতা। সকালে হালকা মনোরম পরিবেশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম বাড়বে। দক্ষিণবঙ্গে (South Bengal Weather) আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

সপ্তাহান্তে উষ্ণতার ছোঁয়া কলকাতায়! স্বাভাবিকের বেশ কিছুটা উপরে থাকতে পারে পারদ। আগামী শনিবার প্রায় ৩৮ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি পর্যন্ত উর্ধ্বমুখী হতে পারে বলে অনুমান। উত্তরের পার্বত্য এলাকায় শুক্র – শনিবার হালকা বৃষ্টি হতে পারে।

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...