Monday, April 6, 2026

এপিক কার্ড ইস্যুতে রাজ্যসভায় তীব্র প্রতিবাদ তৃণমূলের, আলোচনার দাবি সংসদে

Date:

Share post:

রাজ্যসভায় এপিক কার্ড নিয়ে আলোচনার দাবি অব্যাহত রাখল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার, তৃণমূল কংগ্রেসের পাঁচ জন সাংসদ রাজ্যসভায় এপিক কার্ড ইস্যুতে আলোচনা করার জন্য নোটিশ জমা দেন। তবে, রাজ্যসভা চেয়ারম্যান জগদীপ ধনকড় এই সমস্ত নোটিশ খারিজ করে দেন। এর প্রতিবাদে তৃণমূল কংগ্রেস রাজ্যসভা থেকে ওয়াক আউট করে।

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, সরকারের বিরুদ্ধে এপিক কার্ডে ভুয়া তথ্য থাকা এবং নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করার অভিযোগ তুলে তারা সরকারের বিরুদ্ধে একপ্রস্থ আন্দোলন শুরু করেছে। তৃণমূল সাংসদ দোলা সেন জানান, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম এপিক কার্ডের কারচুপির অভিযোগ তুলে গোটা দেশে জনগণের সচেতনতা বৃদ্ধি করেছেন। বিশেষ করে মহারাষ্ট্র ও দিল্লিতে এপিক কার্ডে গলদ পাওয়া গেছে বলে তৃণমূল কংগ্রেস দাবি করছে।

সংসদের বাইরে এসে তৃণমূল কংগ্রেসের সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, “এপিক কার্ডে ভুয়া তথ্য থাকলে, তা পুরো নির্বাচনী প্রক্রিয়াকে অকার্যকর করে তুলবে এবং স্বচ্ছ, অবাধ নির্বাচন সম্ভব নয়। এটা গণতন্ত্রের উপর সরাসরি আক্রমণ।”

তৃণমূল কংগ্রেসের দাবি, এপিক কার্ড ইস্যুতে সংসদে আলোচনা করা অত্যন্ত জরুরি। তবে, সরকারের পক্ষ থেকে টালবাহানা করা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য ক্ষতিকর বলে তারা মনে করেন। এছাড়া, রাজ্যসভা ও সংসদ কক্ষে আলোচনা শুরু হলে কংগ্রেস রাজ্যসভা দলের নেতা মালিকার্জুন খারগে এপিক কার্ড নিয়ে সুর চড়ালেও চেয়ারম্যান তাকে থামিয়ে দেন। এর পর বিরোধী শিবিরও প্রতিবাদ জানিয়ে সভা থেকে ওয়াক আউট করে। তৃণমূল কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলগুলি সরকারের উপর চাপ তৈরি করতে রাজ্যসভায় একত্রিত হয়ে স্ট্রাটেজি তৈরি করেছে বলে জানা গেছে।

আরও পড়়ুন- ২৯ মার্চ বোর্ডের বৈঠক, দলের পাশাপাশি চূড়ান্ত হবে বোর্ডের বার্ষিক চুক্তিও

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...