Sunday, April 5, 2026

আগুন থেকে বাঁচতে নয়ডায় হোস্টেলের বারান্দা থেকে ঝাঁপ ছাত্রীদের!

Date:

Share post:

নয়ডার নলেজ পার্ক-৩ এলাকায় (Knowledge Park, Noida) অন্নপূর্ণা গার্লস হোস্টেলে ভয়াবহ আগুন, খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কে বারান্দা থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা ছাত্রীদের। ভয়ংকর সেই মুহূর্তের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (সত্যতা যাচাই করেনি বিশবাংলা সংবাদ)।

পুলিশ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যায় গার্লস হোস্টেলে (Annapurna Girls Hostel) এয়ারকন্ডিশনে বিস্ফোরণের ফলে আচমকা আগুন লাগে। ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। অগ্নিকাণ্ডের সময় হোস্টেলের ভেতরে একাধিক পড়ুয়া ছিলেন। আগুন লাগার সময় দু’জন ছাত্রী হোস্টেলের দ্বিতীয় তলায় আটকে পড়েন। আগুন থেকে বাঁচতে বারান্দা থেকে ঝাঁপ দিতে যান তাঁরা। স্থানীয়রা গোটা ঘটনা বুঝতে পেরে মই দিয়ে দুজনকে নেমে আসতে সাহায্য করেন। একজন ছাত্রী সামান্য হোচট খেয়ে পড়েও যান। তবে কেউ গুরুতর আহত হননি বলেই জানা গেছে। সোশ্যাল মিডিয়ার ভাইরাল ভিডিওতে ঘটনার সময়কার আতঙ্কের ছবি ধরা পড়েছে। গ্রেটার নয়ডার চিফ ফায়ার অফিসার প্রদীপ কুমার চৌবে জানান, বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ ফায়ার ডিপার্টমেন্টে খবর আসে। দ্রুত দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যায়, ঘণ্টাখানেকের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...