Wednesday, April 1, 2026

প্রথম ম্যাচে জিততেই বদলে গেল মুহুর্ত , মাঠেই পন্থকে বুকে টেনে নিয়ে উচ্ছ্বাস লখনউ কর্ণধারের, ভাইরাল ছবি

Date:

Share post:

গতকাল চলতি আইপিএল-এ প্রথম জয় পায় লখনউ সুপার জায়ান্ট। সানরাইজার্স হায়দরাবাদকে হারায় ৫ উইকেটে। সৌজন্যে শার্দুল ঠাকুর। একাই নেন ৪ উইকেট। লখনউ-এর হয়ে ব্যাট হাতে দাপট দেখান নিকোলাস পুরান এবং মিচেল মার্শ। পুরান করেন ৭০ রান। মার্শ করেন ৫২ রান। আর এই জয়ের পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে লখনউ অধিনায়ক ঋষভ পন্থকে ম্যাচ শেষে মাঠে জড়িয়ে ধরেন এলএসজি কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।

চলতি আইপিএল-এ প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হারের মুখ দেখে লখনউ। সেই ম্যাচে হারের পর সঞ্জীব গোয়েঙ্কা ও ঋষভ পন্থের ছবি ভাইরাল হয়। যেই ছবি দেখে বোঝা যাচ্ছে পন্থকে কিছু বলছেন গোয়েঙ্কা। আর তা শুনছেন পন্থ। সেই ছবি দেখে অনেকেরই মনে পড়েছিল কেএল রাহুলের সঙ্গে লখনউ কর্ণধারের কথোপকথনের সেই স্মৃতি। পন্থের সঙ্গে কী কথা হল সেই নিয়ে কৌতূহল তুঙ্গে ওঠে। যদিও পরে জানা যায়, হারের হতাশা থাকলেও দলের খেলার প্রশংসাই করেছিলেন গোয়েঙ্কা। তবে এবার ম্যাচের পর সামনে আসে অন্য ছবি। যেই ছবি ভাইরাল, সেখানে দেখা যাচ্ছে, পন্থকে বুকে টেনে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন লখনউ কর্ণধার।

গতকাল ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ১৯০ রান করে হায়দরাবাদ। লখনউর হয়ে বল হাতে দাপট দেখান শার্দুল ঠাকুর। জবাবে ব্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় লখনউ। লখনউ-এর হয়ে ব্যাট হাতে দাপট দেখান নিকোলাস পুরান এবং মিচেল মার্শ। পুরান করেন ৭০ রান। মার্শ করেন ৫২ রান।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

প্রশিক্ষণ চলাকালীন রাশিয়ার সামরিক বিমানে দুর্ঘটনা!

ক্রিমিয়ার (Crimea) পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়ল রাশিয়ার সেনাবাহিনীর মালবাহী An-26 বিমান। সূত্রের খবর, এই দুর্ঘটনায় বিমানে থাকা...

বুধবার সকাল থেকে ফের CEO দফতরের সামনে ধর্না তৃণমূলের

ভিনরাজ্য থেকে ভোটার ঢোকাতে অবৈধভাবে ফর্ম সিক্স (Form 6) জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে রাতভর সিইও অফিসের...

ভোটমুখী বাংলায় বালিগঞ্জসহ কলকাতার ১০ জায়গায় ED তল্লাশি!

বুধবার সকাল থেকেই কলকাতায় ED অভিযান। রাজ্যে বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি, তার মধ্যেই ফের কেন্দ্রীয়...

বাড়তে চলেছে ৯০০ অত্যাবশ্যকীয়- জীবনদায়ী ওষুধের দাম!

ফের কপালে ভাঁজ সাধারণ মানুষের। বাড়তে চলেছে নিত্যপ্রয়োজনীয়, অত্যাবশ্যকীয়, জরুরি ও জীবনদায়ী ওষুধের দাম। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি...