Saturday, April 4, 2026

ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, কাঁথি সমবায় ব্যাঙ্কের ভোটে তুমুল উত্তেজনা

Date:

Share post:

শনির সকাল থেকেই খবরের শিরোনামে পূর্ব মেদিনীপুরের কাঁথি। কৃষি ও সমবায় ব্যাঙ্কের ভোটে তুমুল উত্তেজনার জেরে বেশ কিছুক্ষণ ভোট গ্রহণ বন্ধ থাকার খবর মিলেছে। ভোটারদের প্রভাবিত করার অভিযোগে অশান্তি ছড়ায় কাঁথির জাতীয় বিদ্যালয়ের ভোটকেন্দ্র থেকে কিছুটা দূরে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।

বাংলার ২৪টি সমবায় ব্যাঙ্কের মধ্যে অন্যতম কাঁথি কৃষি ও সমবায় ব্যাঙ্ক। বার্ষিক রায় দেড় কোটি টাকার কাছাকাছি লেনদেন হয় এই ব্যাংকে। শনিবার সকাল ৯টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। চলবে দুপুর ২টো পর্যন্ত। মোট ৭৮ টি আসনের মধ্যে ১৪টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। বাকি আসন গুলিতে ভোট চলছে। সেখানেই এক ভোটারকে টানাটানি করার জেরে তুমুল উত্তেজনা ছড়ায়। বিজেপি নেতা কর্মীরা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছি বলে অভিযোগ করেছে তৃণমূল। গেরুয়া শিবিরের পাল্টা অভিযোগ সঠিকভাবে ভোট হচ্ছে না অথচ পুলিশ নিষ্ক্রিয় হয়ে দাঁড়িয়ে সবটা দেখছে। গেরুয়া শিবিরের দাবি, কোথাও কোথাও বিজেপি প্রার্থীদের বুথ ভাঙচুর করা হচ্ছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির। কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি। তিনি বলেন, “চোরের মায়ের বড় গলা। মানুষ নেই, জনবল নেই, ভোটার নেই। এখন পিঠ বাঁচাতে হবে। তাই শুভেন্দু অধিকারীর চ্যালারা এসব করছেন। হাওয়া বেরিয়ে গিয়েছে। তাই একটাই কাজ হাওয়া গরম করুন।” এই মুহূর্তে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আনা গেলেও যথেষ্ট উত্তেজনা রয়েছে। মোট ভোটার ৫৮ হাজার ১৫৩ জন। ১৩টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। আজ দুপুর আড়াইটা থেকে গণনা শুরু হবে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...