Saturday, April 4, 2026

একই ভুল হার্দিকের, গুজরাতের বিরুদ্ধে হারের পর মোটা জরিমানা মুম্বই অধিনায়কের

Date:

Share post:

একেই বলে গোদের উপর বিষফোঁড়া। একের আইপিএল দ্বিতীয় হার মুম্বই ইন্ডিয়ান্সের। তার ওপর মোটা অঙ্কের জরিমানা। গতকাল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল মুম্বই। সেই ম্যাচে শুভমন গিলদের কাছে হারে মুম্বই। আর এই হারের সঙ্গে সঙ্গে মোটা অঙ্কের জরিমানা করা হল মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে। স্লো ওভার রেটের জন্য জরিমানা করা হয়েছে হার্দিককে। ১২ লক্ষ টাকা জরিমানা দিতে হবে তাঁকে। গত ম্যাচে নির্বাসিত ছিলেন হার্দিক। গত মরশুমে তিনটি ম্যাচে মন্থর ওভার রেটের কারণে শাস্তি পেতে হয়েছিল মুম্বই অধিনায়ককে। গতকাল ম্যাচে ফিরে সেই একই ভুল করলেন হার্দিক।

এদিন আইপিএলের তরফ থেকে জানান হয়, প্রথমবার এই ভুলের কারণে হার্দিককে কেবল আর্থিক জরিমানা করেই ছেড়ে দেওয়া হয়েছে। এটা আইপিএলের আচরণবিধির ২.২ ধারার অপরাধ। জরিমানা দিলেও একটি বিষয়ে নিশ্চিন্ত হার্দিক। এই মরশুমে আর তাঁকে মন্থর ওভার রেটের জন্য নির্বাসিত হতে হবে না। ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন নিয়ম অনুযায়ী মন্থর ওভার রেটের জন্য নির্বাসন বন্ধ করে দেওয়া হয়েছে। তাই এই বছর মন্থর ওভার রেটের জন্য হার্দিককে জরিমানা দিতে হলেও নির্বাসিত হতে হবে না।

তবে মন্থর ওভার রেটের জন্য ডিমেরিট পয়েন্ট পেতে পারেন হার্দিক। ভবিষ্যতে এই ডিমেরিট পয়েন্টের কারণে নির্বাসিত হতে পারেন। আগামী তিন বছরের জন্য এই ডিমেরিট পয়েন্ট গ্রাহ্য হবে।

আরও পড়ুন- বাড়ি ফিরে বিরাট বার্তা তামিমের, ধন্যবাদ দিলেন এক বিশেষ মানুষকে

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...