Tuesday, March 24, 2026

তাপমাত্রা বাড়তেই বিপদ বাঁকুড়ায়, আগুন সুতানের জঙ্গলে

Date:

Share post:

তাপমাত্রা বাড়ার সঙ্গে বাংলার পশ্চিমের জেলাগুলি এমনিতেই তীব্র তাপপ্রবাহের (heat wave) শিকার। তার মধ্যে ফের আগুন আতঙ্ক বাঁকুড়ার (Bankura) জঙ্গলে। সুতানের (Sutan) জঙ্গলের আগুন সোমবার সকালে হঠাৎই ছড়িয়ে পড়লে আতঙ্ক ছড়ায় ঝিলিমিলি (Jhilimili) এলাকায়। বন দফতর ইতিমধ্যেই আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে। দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে এই আগুন, দাবি বন দফতরের (forest department)।

মাত্র তিন সপ্তাহ আগে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে আগুন লাগে। সেই আগুন তিনদিনের বেশি সময় ধরে জ্বলে। একমাসের মধ্যে ফের আগুন লাগার ঘটনায় উদ্বিগ্ন বন দফতরও (forest department)। অনুমান, স্থানীয় বাসিন্দাদের ধূমপানের কারণে আগুন লাগে। সকালের তাপ ও হাওয়ায় তা ছড়িয়ে পড়ে।

রবিবার বিকালের দিকে স্থানীয় বাসিন্দারা জঙ্গলে কাঠ সংগ্রহ করতে গিয়ে আগুন দেখতে পান। তাঁরাই বন দফতরকে খবর দেন। সোমবার সকালেও সেই আগুন জ্বলতে দেখা যায়। সেই সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে। রাস্তার ধারের জঙ্গল এলাকা থেকে আগুন ছড়ায় গভীরে। ঝিলিমিলির (Jhilimili) জঙ্গলের বন্যপ্রাণ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা স্থানীয়দের।

Related articles

প্রধানমন্ত্রী ও দিল্লির মুখ্যমন্ত্রী সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বকে প্রাণনাশের হুমকি!

ভোটের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) ও দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে(Rekha Gupta) প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ইমেল...

বাজার খুলতেই ঊর্ধ্বমুখী সেনসেক্স, দিনশেষে দালাল স্ট্রিটে রক্তক্ষরণের আশঙ্কা বিশেষজ্ঞদের!

মার্কিন প্রেসিডেন্টের 'ভুয়ো' আশ্বাসে সপ্তাহের দ্বিতীয় কর্মব্যস্ত দিনের শুরুতে সেনসেক্স (Sensex) বাজারে চওড়া হাসি। ঊর্ধ্বমুখী নিফটিও (Nifty)। টাকার...

কমিশনের নির্দেশিকায় বিজেপির স্ট্যাম্প! গণতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা, তোপ অভিষেকের

নির্বাচন কমিশনের (ECI) নির্দেশিকায় বিজেপির (BJP ) স্ট্যাম্প! অফিসিয়াল এই স্ট্যাম্পটাই প্রমাণ করে, নির্বাচন কমিশন বিজেপির বি-টিম। বিজেপির...

SIR মামলাতে থেকে আইপ্যাক কাণ্ড, আজ নজর সুপ্রিম কোর্টে 

মঙ্গলবার রাজ্যে দুই গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। একদিকে রয়েছে এসআইআর (SIR) সংক্রান্ত মামলা অন্যদিকে...